ঘটনা প্রবাহ

চিরিরবন্দরে একই দিনে দুই কিশোর-কিশোরীর আত্মহত্যা

  • 12:17 pm - December 21, 2020

ভরত রায় প্রত্যয়, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় একই রাতে ভিন্ন দুটি গ্রামে কিশোর-কিশোরীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। অনিক চন্দ্র রায় (১৭) নামে কিশোর বটগাছে ও শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে রেজিয়া আরফীন রিয়া (১৩) নামে কিশোরী। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।

রিয়ার বাবার নাম মো. রাজীব আরফীন। তিনি একজন পল্লী চিকিৎসক। বসবাস করেন উপজেলার আউলিয়া পুকুর ইউনিয়নের ছোট বাউল গ্রামের চেয়ারম্যান পাড়ায়। রিয়া চিরিরবন্দর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণি ছাত্রী ছিল। অনিক উপজেলার অমরপুর ইউনিয়নের রাজাপুর এলাকার বাসিন্দা। সে একটি ইটভাটায় কাজ করতো। তার বাবার নাম মানিক চন্দ্র রায়।

রিয়ার পরিবার জানায়, গতকাল রাতে নিজের শোবার ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে সে। অনিকের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যা ৭টার দিকে ইটভাটায় কাজ করতে বাড়ি থেকে বের হয়ে যায় সে। রাতের কোনো এক সময় গ্রামের বটগাছে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সে।

কী কারণে এই কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে, দুই পরিবারের কোনো সদস্য তা বলতে পারেনি। চিরিরবন্দর থানা পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সরকার বলেন, ‘পৃথক দুটি ঘটনায় লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে। দুই পরিবার থেকে কারও অভিযোগ না থাকায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।’

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au