মাহমুদুল হাসান (সবুজ): রাজধানী কালশী বস্তিতে অগ্নিকাণ্ড ঘটনায় ২৮২ পরিবার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
আজ দুপুর ২ টার দিকে কালশী নাভানা টাওয়ারের পিছনে তালতলা বস্তিতে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
তালতলা বস্তিতে বসবাসরত একরাম বলেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে ঘটনাস্থল থেকে কেউ কিছু নিয়ে বের হতে পারেননি।
তিনি বলেন, অনেকে ছাগল গরু পালন করতো বস্তিতে কবুতর হাঁস মুরগি সহ নানান গবাদি পশু ছিলো সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে।

রহিমা বেগম বলেন, এ অগ্নিকাণ্ডের ঘটনায় সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেলাম। সরেজমিনে দেখা যায়, এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়। অসংখ্য মানুষ ঘরবাড়ি হারিয়ে নিঃশের পথে।
এ বিষয়ে জানতে চাইলে মিরপুর পল্লবী থানার অফিসার ইনচার্জ কাজী ওয়াজেদ আলী জানান, আগুন লাগার সঙ্গে সঙ্গে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এবং আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সঙ্গে তারা সমন্বিতভাবে কাজ শুরু করে।