প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
ঢাকা: দ্বিতীয়বার শপথ গ্রহণের পর প্রথম কর্মদিবসে তিনশত তেত্রিশ জনকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহার ওএমএস কার্ড সাধারণ মানুষের মাঝে বিতরণ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।
আজ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক তার নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে এ কার্ড বিতরণ করেন।
জানা যায়, এই কার্ডের মূল্য ১০ টাকা। ১০ টাকার এই কার্ড বহনকারীদের ২০ কেজি করে চাউল প্রদান করা হবে যার মূল্য দুইশত টাকা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওএমএস কার্ড এর শুভ উদ্বোধন করেছেন ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হাসিবুর রহমান মানিক।
আজিপুরে আজ এ কার্ড বিতরণের পর এলাকাবাসীর মাঝে চাউল দেওয়ার এ কার্যক্রম ছিলো চোখে পড়ার মতো।
এ বিষয়ে আলহাজ্ব হাসিবুর রহমান মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ ওএমএস কার্ডের বিনিময় সাধারণ মানুষকে ১০ টাকা দরে ২০ কেজি চাউল দেওয়া হচ্ছে যার মূল্য ২০০ টাকা।

শপথের প্রথম কর্মদিবসে নিজ এলাকায় প্রধানমন্ত্রীর বিশেষ সেবা চালু করলেন কাউন্সিলর মানিক
মানিক বলেন, আজ ৩শত ৩৩ জনকে এ কার্ডের বিনিময় আমরা ২০ কেজি করে চাউল দিয়েছি। এজন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। কারণ এই ভাইরাস সংক্রমণ রোধে তিনি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন। এই মহামারীতে সাধারণ মানুষ নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার যাতে কোনো সমস্যা না হয় তারা যেন স্বাচ্ছন্দে গ্রহণ করতে পারে এজন্য প্রধানমন্ত্রীর এমন উদ্যোগ প্রশংসনীয়।
তিনি বলেন, সংক্রমণ ঠেকাতে সাধারণ মানুষ ঘরে থাকবে এবং সরকারি নির্দেশনা মেনে চলবে এজন্য আমি শুরু থেকে আমার এলাকার সাধারণ মানুষের পাশে আছি এবং থাকবো সকলকে সরকারের আইন নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ করছি।
২৬ নং ওয়ার্ডের জনসাধারণের উদ্দেশ্যে কাউন্সিলর মানিক বলেন, আমার ওয়ার্ডের মানুষের কাছে আমার অনুরোধ আপনারা খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। যদি খুব প্রয়োজন হয় তাহলে প্রটেকশন সরঞ্জাম নিয়েই বাইরে বের হবেন যাতে করোনা ভাইরাস সংক্রমণ রোধে সক্ষম হন। তাই বলি ঘরে থাকুন সুস্থ থাকুন সরকারের আইন নির্দেশনা মেনে চলুন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au