শিক্ষা

ঢাবি শিক্ষক সমিতি নির্বাচনে বিজয়ী নীল দল

  • 5:30 pm - December 20, 2020

নতুন সময় ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন ২০২১-এ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল। এবারের নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল করোনার কারণে নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত নেয়ায় তারা মনোনয়নই জমা দেননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে নীল দল।

রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া নির্বাচনের প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে। এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি কার্যকর পরিষদ নির্বাচন ২০২১-এর তফসিল অনুসারে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ও সময় ছিল ২০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা পর্যন্ত।

ঘোষিত সময়ে মধ্যে কোনো প্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেননি। এ অবস্থায় নির্বাচনের তফসিল অনুসারে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হল। mনীল দল বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে কিনা- জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. জাকির হোসেন ভূঁইয়া যুগান্তরকে বলেন, যেহেতু অন্য কোনো প্যানেল মনোনয়ন জমা দেয়নি, তাই নীল দলই বেসরকারিভাবে জয়ী।

এখন এটা ২১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বরের মধ্যে যে কোনো একদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেবেন নির্বাচন কমিশনার। নীল দলের প্যানেলের প্রার্থীদের চূড়ান্ত তালিকায় সভাপতি পদে আছেন আইন বিভাগের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক পুষ্টি ও খাদ্য ইন্সটিটিউটের অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, কোষাধ্যক্ষ ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম বিভাগের অধ্যাপক ড. মো. আকরাম হোসেন, সহসভাপতি পদে অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমান, যুগ্ম-সম্পাদক পদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. আবদুর রহিম।

সদস্য পদে অধ্যাপক ড. জিয়া রহমান, অধ্যাপক ড. এজেএম শফিউল আলম ভূঁইয়া, অধ্যাপক ড. সাদেকা হালিম, অধ্যাপক ড. ইসতিয়াক এম সৈয়দ, অধ্যাপক ড. কেএম সাইফুল ইসলাম খান, অধ্যাপক ড. মো. আমজাদ আলী, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, অধ্যাপক ড. মুহাম্মাদ আবদুল মঈন, অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ ও অধ্যাপক নিসার হোসেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

তিতুমীরস্থ পটুয়াখালী জেলা ছাত্র কল্যাণের আহবায়ক ইউসুফ ও সদস্য সচিব আল আমিন

নিজস্ব প্রতিবেদক  সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার ছাত্র কল্যাণের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দুপুরে সরকারি তিতুমীর কলেজে পড়ুয়া পটুয়াখালী জেলার…

যারা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে, তারা আনসার লীগের সদস্য: সারজিস

ঢাকা: সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পোশাকধারী আনসার লীগের সদস্যরা হামলা করেছে বলে অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায়…

বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শাহ আলিমুজ্জামানের পদত্যাগের দাবিতে ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ টেক্সটাইল ইউনিভার্সিটির (বুটেক্স) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহ আলিমুজ্জামান (বেলাল) এর পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা- কর্মচারীদের বিক্ষোভ ও ধর্মঘট পালন করেছে। শুক্রবার…

শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার : শিক্ষামন্ত্রী

ঢাকা: শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যারিশম্যাটিক নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষার মান উন্নয়নে কাজ করছে। আজ উত্তরা ইউনিভার্সিটির ৮ম সমাবর্তন উপলক্ষে…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au