রাজনীতি

রূপগঞ্জের তারাবো পৌরসভা নির্বাচন আ’লীগের প্রার্থীর মনোনয়নপত্র জমাদান

  • 3:07 pm - December 20, 2020

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিন গতকাল ২০ ডিসেম্বর রবিবার আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ও উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা গাজী মনোনয়নপত্র জমা দিয়েছেন। নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার ও রিটার্ণিং অফিসার মোঃ মতিউর রহমানের হাতে এ মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ্ নুসরাত জাহান, রূপগঞ্জ উপজেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মোঃ শাহ্জাহান ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ¦ তোফাজ্জল হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, শাহরিয়ার পান্না সোহেল, মুড়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ তোফায়েল আহম্মেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান তারেক, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহেদ আলী, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, ফিরোজ ভুঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান তুহিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিলা রাণী পাল, উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার, সাধারণ সম্পাদক সেলিনা আক্তার রিতা ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুইয়া মাসুম প্রমুখ।
এছাড়া বিএনপির মনোনীত প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি নাসির উদ্দিন ও ইসলামি আন্দোলনের মোঃ আবু সাঈদ মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৯ ডিসেম্বরে প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। প্রতীক বরাদ্দ হবে ৩০ ডিসেম্বর। ২০২১ সালের ১৬ জানুয়ারি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন হবে। তারারো পৌরসভায় পুরুষ ৪৪ হাজার ১৫১ জন ও মহিলা ৪১ হাজার ১১৮জনসহ মোট ভোটার ৮৫ হাজার ২৬৯ জন ভোটার রয়েছে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au