খেলাধুলা

মেসির গোলে জয়ে ফিরল বার্সেলোনা

  • 8:44 am - December 14, 2020

নতুন সময় ডেস্ক : স্প্যানিশ লা লিগায় লেভান্তের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সেলোনা। ঘরের মাঠে মেসির একমাত্র গোলে  লেভান্তেকে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে দুই হারের পর জয়ের দেখা পেল বার্সেলোনা। রোববার রাতে ন্যু ক্যাম্পে লেভান্তের বিপক্ষে বার্সা প্রভাব বিস্তার করে খেললেও প্রথমার্ধে তারা জালের নাগাল পায়নি। ম্যাচের ৭৫ মিনিট পর্যন্ত বার্সেলোনাকে আটকে রেখেছিল লেভান্তে। শেষ পর্যন্ত ৭৬তম মিনিটে এই অচলবস্থার অবসান ঘটান মেসি।

লিগে খুব বাজে সময়ের মধ্য দিয়ে পথচলা বার্সেলোনা শুরু থেকেই প্রতিপক্ষের গোলমুখে আক্রমণ চালাতে থাকে। তবে লেভান্তেও পাল্টা আক্রমণে প্রতিপক্ষকে ব্যস্ত রাখে। ফলে জমে ওঠা লড়াইয়ে প্রথমার্ধে কোনো দলই গোল পায়নি।  তবে ম্যাচের ৬১ মিনিটে গ্রিজম্যানের শট বারের ওপর দিয়ে চলে না গেলে হয়ত আনন্দে ভাসতে পারতো সমর্থকরা। ৭০ মিনিটে মেসিকে হতাশ করেছেন লেভান্তে গোলরক্ষক ফারনান্দেজ।

কিন্তু ৭৬ মিনিটে আর নিজের দূর্গ সুরক্ষিত রাখতে পারেননি ২৯ বছর বয়সী লেভান্তের গোলরক্ষক। ডি ইয়ংয়ের পাসে কোনাকুনি শটে গোল করেন রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার মেসি। এটা ছিল বার্সেলোনার জার্সি গায়ে তার ৬৪২তম গোল। এই গোলের মধ্য দিয়ে একটি ক্লাবের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা পেলের আরও কাছে পৌঁছে গেলেন আর্জেন্টাইন অধিনায়ক। পেলে সান্তোসের হয়ে করেছিলেন ৬৪৩ গোল।

আর একটি গোল করলেই পেলেকে ছুঁয়ে ফেলবেন মেসি। গত সপ্তাহে কাদিসের মাঠে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে জুভেন্টাসের বিপক্ষে হেরেছিল বার্সেলোনা। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে কোনো গোল না পেলেও এবার সমর্থকদের আশাহত করেননি মেসি। এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে রোনাল্ড কোম্যানের শিষ্যদের। ১১ ম্যাচ থেকে ১৭ পয়েন্ট সংগ্রহ করে তারা উঠে এসেছে পয়েন্ট টেবিলের অষ্টম স্থানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au