আইন আদালত

বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে ব্যাপক নিরাপত্তা জোরদার করেছে আশুলিয়া থানা পুলিশ

  • 6:25 am - December 14, 2020

নিজস্ব প্রতিবেদক

জাতীয় বিজয় দিবস ২০২০ উপলক্ষে স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আশুলিয়া থানা পুলিশ।

 

১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস পালনের উদ্দেশ্যে সংশ্লিষ্ট থানা পুলিশের পক্ষ থেকে এ বিশেষ নিরাপত্তা গ্রহণ করা হয়েছে।

 

আশুলিয়া থানা পুলিশের বিশ্বস্ত একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছেন।

 

জানা যায়, ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে অত্র এলাকায় বসবাসরত নাগরিক নেতৃবৃন্দদের অবহিত করে এ সতর্কতা জারি করা হয়েছে।

 

এ বিষয়ে আশুলিয়া থানা পুলিশ জনসাধারণের উদ্দেশ্যে জানিয়েছেন, জাতীয় স্মৃতিসৌধের আশেপাশে যারা বসবাস করেন তারা অবশ্যই আগামী দুই দিনের মধ্যে বিট পুলিশিং এর নির্ধারণ ফরম পূরণ করে আশুলিয়া থানা বা জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পে জমা দিবেন।

 

এদিকে এ এলাকায় বসবাসরত নাগরিকদের উদ্দেশ্যে আশুলিয়া থানা পুলিশ আরো জানান, আপনারা ১৬ ই ডিসেম্বর ২০২০ এর পূর্বে কোন প্রকার আত্মীয়-স্বজন বা নতুন ভাড়াটিয়াদের আশ্রয় দিবেন না।

 

বসবাসরতদের সতর্ক করে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে বলা হয়, পূর্বের সকল ভাড়াটিয়া ও আপনাদের পরিবার বর্গের এক কপি ছবি ও জাতীয় পত্রের ফটোকপি সহ নির্ধারিত বিট পুলিশিং এর ফরম পূরণ করে সংশ্লিষ্ট থানায় বা জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়।

 

এদিকে ১৬ ই ডিসেম্বর ২০২০ জাতীয় বিজয় দিবস উদযাপন উপলক্ষে স্মৃতিসৌধের নিরাপত্তার স্বার্থে সকলের সহযোগিতা কামনা করছেন আশুলিয়া থানা পুলিশ।

 

সংশ্লিষ্ট তথ্য মতে, ও থানা পুলিশের এক সতর্কবার্তায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, স্মৃতিসৌধে নিরাপত্তার স্বার্থে আপনাদের সহযোগিতা কামনা করছি, অন্যথায় আইন অমান্য হলে আপনাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

ওই সতর্কবার্তায় সার্বিক সহযোগিতার জন্য আশুলিয়া থানার অফিসার ইনচার্জ ও জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হারুনুর রশিদের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

 

এ বিষয়ে জানতে চাইলে জাতীয় স্মৃতিসৌধে পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোঃ হারুনুর রশিদ বলেন, জাতীয় বিজয় দিবস সফল করতে আশুলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধে বিশেষ ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যবেক্ষণ কালে আমরা সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে অবহিত করেছি। এবং তাদের বলেছি কাউকে সন্দেহ হলে আশুলিয়া থানা পুলিশকে জানাতে অথবা জরুরী সেবা ৯৯৯ ফোন ফোন করতে।

 

তিনি বলেন, ১৬ ডিসেম্বর জাতীয় বিজয় দিবস উপলক্ষে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের থানা পুলিশের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধ নিরাপত্তার চাদরে ঢেকে রাখবো। যাতে কোনো ধরনের আইন শৃঙ্খলা অবনতি না হয়।

 

তিনি বলেন, আমার থানা পুলিশের পক্ষ থেকে বাড়ির মালিকদের জানিয়েছি বিজয় দিবসের পূর্বে নতুন আত্মীয় স্বজন অথবা ভাড়াটিয়াদের আশ্রয় না দিতে।

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au