খেলাধুলা

অ্যাতলেটিকোকে প্রথম হারের স্বাদ দিল রিয়াল

  • 5:35 am - December 13, 2020

নতুন সময় ডেস্ক : লা লিগায় মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বি জিতেছে রিয়াল মাদ্রিদ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদকে হারিয়েছে তারা। এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ১০ ম্যাচে অপরাজিত থাকা অ্যাতলেটিকো প্রথম হারের স্বাদ নিলো।

শনিবার রাতে আলফ্রেদ্রো দি স্তেফানো স্টেডিয়ামে অ্যাতলেটিকোকে ২-০ গোলে হারিয়েছে জিনেদিন জিদানের দল। কাসেমিরোর গোলে ম্যাচের শুরুর দিকেই এগিয়ে গিয়েছিল রিয়াল। দ্বিতীয়ার্ধে তাদের অন্য গোলটি আসে প্রতিপক্ষের আত্মঘাতী থেকে।

দিয়েগো সিমিওনের দলের বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটের মাথায়ই লিড নেয় রিয়াল। এ সময় কর্নার পায় জিনেদিন জিদানের শিষ্যরা। কর্নার থেকে উড়ে আসা বলে আনমার্ক কাসেমিরো হেড দিয়ে জালে পাঠান। এটা ছিল লা লিগার চলতি মৌসুমে ব্রাজিলিয়ান তারকার দ্বিতীয় গোল।

এর মধ্য দিয়ে চলতি মৌসুমে ১১তম ম্যাচে এসে প্রথম পিছিয়ে পড়ে অ্যাটলেটিকো। অবশ্য সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি তারা। যদিও প্রথমার্ধে ৪০ শতাংশের কম সময় বল দখলে রাখা আতলেটিকো শেষের ১০ মিনিটে কিছুটা চাপ বাড়ায়। তবে বিরতির আগে গোলের উদ্দেশে একটিও শট নিতে পারেনি তারা।

বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে দানি কারভাহাল নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করে রিয়াল। ক্রুসের ফ্রি কিকে ডি-বক্সে বল হেডে ক্লিয়ার হলেও পেয়ে যান কারভাহাল। বুক দিয়ে নামিয়ে স্প্যানিশ ডিফেন্ডারের নেওয়া জোরালো শটে বল পোস্টে লেগে ফেরার পথে ওবলাকের পেছনে লেগে জালে জড়ায়।

অবশ্য অ্যাতলেটিকোকে সুবিধা করতে দেয়নি চ্যাম্পিয়নরা। দ্বিতীয়ার্ধের ৮০তম মিনিটে একটি সুযোগ পেলেও সেটি কাজে লাগাতে পারেনি তারা। সাউল নিগুয়েজের নেওয়া শট ধরে ফেলেন রিয়ালের গোলরক্ষক থিবাউট কোর্তোয়া।

নির্ধারিত সময়ের শেষ মিনিটে ব্যবধান বাড়ানোর ভালো সুযোগ পান ভাসকেস। কিন্তু তার জোরালো শট দারুণ ক্ষিপ্রতায় রুখে দেন ওবলাক। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে জিদানের শিষ্যরা। তবে রিয়ালের কাছে হারলেও পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে অ্যাটলেটিকো।

১১ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৬ পয়েন্ট। অন্যদিকে ১২ ম্যাচ থেকে ২৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল সোসিয়েদাদ। আর ১০ ম্যাচে চার জয় ও দুই ড্রয়ে ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে আছে শিরোপাপ্রত্যাশী বার্সেলোনা।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au