খেলাধুলা

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-রোনালদো

  • 9:13 am - December 12, 2020

নতুন সময় ডেস্ক : ২০২০ সালের ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’-এর পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে ফিফা। এই তালিকায় সবশেষ বর্ষসেরা পুরস্কারজয়ী আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি, জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং বায়ার্ন মিউনিখ ফরোয়ার্ড রবার্ট লেভানদোভস্কি জায়গা পেয়েছেন। খবর ডেইলি মেইলের।

গতকাল শুক্রবার (১১ ডিসেম্বর) নিজেদের ওয়েবসাইটে পুরুষ বর্ষসেরা ফুটবলার নির্বাচনে এই তিনজনের নাম উল্লেখ করে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। এর আগে, গত ২৫ নভেম্বর ১১ জনের তালিকা প্রকাশ করেছিল ফিফা। বিশেষজ্ঞ প্যানেলের রায়ে তৈরি ওই তালিকায় মেসি, রোনালদো এবং লিওনডস্কি ছাড়াও ছিলেন কেভিন ডি ব্রুইনে, সাদিও মানে, কিলিয়ান এমবাপ্পে, নেইমার, সার্জিও রামোস, মোহাম্মদ সালাহ, থিয়াগো আলকানতারা এবং ভার্জিল ফন ডাইকের নাম ছিল।

আগামী ১৭ ডিসেম্বর ফিফার ফুটবল অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে ঘোষণা হবে এবারের বর্ষসেরা খেলোয়াড়ের নাম। গত বছর রোনালদো ও লিভারপুলের ডাচ ডিফেন্ডার ভার্জিল ফন ডাইককে হারিয়ে পুরস্কারটি জিতেছিলেন মেসি। এ নিয়ে রেকর্ড ছয়বারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হন আর্জেন্টাইন তারকা মেসি।

আর দ্বিতীয় সর্বোচ্চ অর্থাৎ পাঁচবারের বর্ষসেরা ফুটবলার হয়েছেন জুভেন্টাসের রোনালদো। অন্যদিকে, এবারের ফিফার ‘দ্য বেস্ট’ পুরস্কারটি জিততে পারলে প্রথমবার বর্ষসেরা ফুটবলার হওয়ার স্বপ্ন পূর্ণ হবে ৩২ বছর বয়সী বায়ার্ন মিউনিখের তারকা লেভানদোভস্কির।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au