খেলাধুলা

কঠিন পরীক্ষার সামনে রিয়াল

  • 9:07 am - December 12, 2020

নতুন সময় ডেস্ক : স্প্যানিশ ফুটবল লিগে এই মৌসুমের প্রথম ডার্বিতে রাতে মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ। মেট্রোপলিটন স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। জিনেদিন জিদানের দল হয়তো এগিয়ে থাকবে নামের বিচারে, তবে এই মৌসুমের পারফরমেন্সের বিচার করলে কোনওভাবেই রিয়ালকে এগিয়ে রাখা যাবে না এই ম্যাচে।

কারণ এখন পর্যন্ত লিগে অপ্রতিরোধ্য অ্যাটলেটিকো মাদ্রিদ। জিদানদের যে কঠিন এক পরীক্ষা দিতে হবে এটি বলা যায় কোনও সন্দেহ ছাড়াই। জিদানও মেনে নিয়েছেন, তাই বলে হাল ছাড়ছেন না এই কোচ। ম্যাচ প্রসঙ্গে তিনি বলেন, অবশ্যই অ্যাটলেটিকো মাদ্রিদ এই মুহূর্তে আমাদের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। প্রতিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ মাঠে তাদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। ওসব নিয়ে আমি ভাবছি না, আমাদের খেলার দিকেই নজরটা বেশি দিতে চাই।

এদিকে প্রায় ৬ বছর হয় স্প্যানিশ লিগের শিরোপা ছোঁয়া হয়নি অ্যাটলেটিকো মাদ্রিদের। তাই এই মৌসুমেই সেই আক্ষেপ ঘুচাতে চায় তারা। নিজেদের সামর্থ্যের ব্যাপারে ব্যাখ্যা করতে গিয়ে কোচ দিয়েগো সিমিওনে বলেন, রিয়াল শক্তিশালী প্রতিপক্ষ।

আমাদের নগর প্রতিদ্বন্দ্বী। তাই এই ম্যাচ আমাদের কাছে বেশ গুরুত্বের। ছেলেরা মুখিয়ে আছে রিয়ালের পরীক্ষা নিতে। আশা করি দারুণ ম্যাচ হবে। এবারের লিগের ১০ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিল টপার অ্যাটলেটিকো মাদ্রিদ। আর রিয়াল আছে ৪ নম্বরে তাও আবার ১ ম্যাচ বেশি খেলে রিয়ালের অর্জন ৬ পয়েন্ট।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

বিশ্বকাপের দল নিয়ে বিসিবি সভাপতির ধারণা

খেলা: ওয়ানডে সুপার লিগ খেলে বাংলাদেশ অনেক আগেই বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। সর্বশেষ আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ছিল বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au