খেলাধুলা

জুভেন্টাসের কাছে হেরে গেল বার্সা

  • 6:36 am - December 09, 2020

নতুন সময় ডেস্ক : চ্যাম্পিয়নস লিগে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে নেমেছিল বার্সেলোনা ও জুভেন্টাস। কিন্তু সবার চোখ ছিল ফুটবলের বর্তমান দুই শ্রেষ্ঠ তারকা লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দ্বৈরথের দিকে। কিন্তু রোনালদোর আলো ছড়ানো দিনে ম্রিয়মাণ থাকলেন মেসি। তাই দুই বছর পর মুখোমুখির এই দ্বৈরথটা ঠিক জমেনি। তবে সমিকরণ অনুযায়ী জুভেন্টাসের চেয়ে ভালো খেলেছে বার্সা। মেসি ও অনেকটা ছন্দে ছিল কিন্তু ভাগ্যটা এই দিন মেসির সাথে ছিলনা।

মঙ্গলবার বার্সেলোনার মাঠ ন্যু ক্যাম্পে গ্রুপ পর্বের দ্বিতীয় লেগের ম্যাচটি ৩-০ গোলে জিতে নিয়েছে জুভেন্টাস। রোনালদো করেছেন জোড়া গোল। অন্য গোলটি ওয়েস্টন ম্যাককেনির। এছাড়া অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়। ১৭ বছর পর বার্সার মাঠে জিতেছে জুভেন্টাস। একই সঙ্গে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা শেষ ষোলোতে উঠেছে। যদিও প্রথম লেগে জুভেন্টাসের মাঠ থেকে বার্সেলোনা ০-২ গোলে জয় নিয়ে ফিরেছিল।

শুরু থেকে বার্সাকে চেপে ধরেছিল জুভেন্টাস। ৯ মিনিটে রোনালদো প্রথম শট নেন লক্ষ্যে। অবশ্য তা সহজে ঠেকান স্বাগতিক গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেন। এর তিন মিনিট পর পেনাল্টি আদায় করেন রোনালদো। বক্সের মধ্যে বল নিয়ে এগোতে থাকা পর্তুগিজ ফরোয়ার্ডকে ফাউল করেন রোনাল্ড আরাউজো। স্পট কিক থেকে গোল করেন রোনালদো। ১৩ মিনিটের এই গোলটি ছিল বার্সার বিপক্ষে সব প্রতিযোগিতায় রোনালদোর ১৬তম।

রেফারির এই সিন্ধান্ত না নিলেও পারতেন রোনালদোকে তেমন একটা বাধা দেওয়া হয়নি আর যে রকম বাধা দেওয়া হয়েছিল তা মুটেও পেলান্টির যোগ্য ছিল না। রক্ষণভাগের ফাঁক খুঁজে বের করে হুয়ান কুয়াদ্রাদো কয়েকবার বার্সাকে কাঁপিয়ে দিয়েছিলেন। এই কলম্বিয়ান মিডফিল্ডার ২০ মিনিটে জুভেন্টাসকে এগিয়ে নিতে সাহায্য করেন। তার ডানপায়ে ভাসানো ক্রস থেকে দুর্দান্ত অ্যাক্রোবেটিক ভলিতে স্কোর ২-০ করেন ওয়েস্টন ম্যাককেন্নি।

দুই গোল হজম করার পর বার্সা ঘুরে দাঁড়াতে মরিয়া ছিল। বিশেষ করে মেসি আর জুভেন্টাস গোলকিপার জিয়ানলুইজি বুফনের লড়াই জমে উঠেছিল। ২২ মিনিটে বার্সা অধিনায়কের বাঁ পায়ের জোরালো শট ঠেকান ইতালিয়ান এই গোলকিপার। প্রথমার্ধে আরও দুইবার মেসির প্রচেষ্টা রুখে দেন বুফন। তাই ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতির পর অন্তত মেসি জ্বলে উঠবেন, ঘুরে দাঁড়াবে বার্সা, এখন স্বপ্ন ছিল মেসি ভক্তদের। কিন্তু রোনালদোরা তো হতে দেয়নি। ৫০ মিনিটে জুভেন্টাসের আক্রমণ দারুণ দক্ষতায় রুখেছিলেন বার্সা গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগান। কিন্তু বিল্ড আপের সময় ক্লেমন্ত লংলের হ্যান্ডবলের আভাস পান রেফারি। পেনাল্টি চেকআউটের পরও কোনও সমাধান না হওয়ায় তাকে মনিটর দেখতে হয়।

তাতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি এবং স্পট কিক নেন রোনালদো। এবারও টের স্টেগেনকে ভুল দিকে পাঠিয়ে বাঁ দিকে কোনাকুনি শটে গোল করেন তিনি। ৫৮ মিনিটে মেসির ফ্রি কিক থেকে দূরের পোস্ট দিয়ে আন্তোয়ান গ্রিজমানের শট গোলবারের উপর দিয়ে চলে যায়। ৭৬ মিনিটে জুভেন্টাস চতুর্থ গোলের উচ্ছ্বাসে মেতেছিল। কুয়াদ্রাদোর কর্নার থেকে রোনালদোর দুর্বল শট বোনুচ্চির গায়ে লেগে জালে জড়ায়।

তবে বোনুচ্চি অফসাইডে থাকায় ভিএআরে গোলটি বাতিল হয়। শেষ পর্যন্ত তুরিনের ক্লাবটি ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে। এই জয়ে ৬ ম্যাচে জুভেন্টাস ও বার্সার সমান ১৫ পয়েন্ট। তবে হেড টু হেড রেকর্ডে এগিয়ে থেকে ‘জি’ গ্রুপের সেরা হলো জুভেন্টাস।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au