প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
যশোর : আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাঘারপাড়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপনির্বাচন। নির্বাচন কমিশন তারিখ ঘোষণার পরপরেই নির্বাচনি মাঠে নেমে পড়েছেন আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী(বিদ্রোহী আ’লীগ)। তারা এখন ভোটারদের দ্বারে দ্বারে নিজেদের অবস্থান তুলে ধরে আগামীর উন্নয়নের প্রতিশ্রুতি তাদের মুখে। উপজেলার উন্নয়ন এগিয়ে নিতে চান প্রার্থীরা।
নানাভাবে ভোটারদের পক্ষে নিতে তারা কাজ করছেন।ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, উঠান বৈঠক করে ও বিভিন্ন হাট-বাজারে দলীয় কার্যালয়ে কর্মীসভার মধ্যে দিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা। নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন প্রার্থীরা। সকাল হতে গভীর রাত পর্যন্ত চায়ের দোকান থেকে শুরু করে ব্যবসা প্রতিষ্ঠান, রাস্তাঘাটে, বিভিন্ন হাটে-বাজারে, স্কুল মাঠে সর্বত্র চলছে প্রার্থীদের জমজমাট প্রচার প্রচারণা। আজ নির্বাচনী প্রচারনার শেষ দিন। এছাড়া মাইকে বিভিন্ন ধরনের গান বাজনার মাধ্যমে চলছে প্রচার। ব্যানার ফেস্টুন, পোস্টারে ছেয়ে গেছে সমগ্র বাঘারপাড়া উপজেলা।
আ.লীগ, বিএনপি এবং স্বতন্ত্র নিয়ে মোট ৩ জন প্রাথী এবারের উপ-নির্বাচনে লড়াই করছেন। আওয়ামী লীগের নৌকা প্রতীকে ভিক্টোরিয়া পারভিন সাথী, স্বতন্ত্র প্রার্থী(বিদ্রোহী আ’লীগ) দীন মোহাম্মদ দিলু পাটোয়ারী আনারস প্রতীকে ও বিএনপি সমর্থিত সামছুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনি এলাকা ঘুরে দেখা গেছে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী বিজয় ছিনিয়ে আনতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নেতা কর্মীদের নিয়ে গ্রাম-গঞ্জে ছুটে বেড়াচ্ছেন। এদিকে বিএনপির মনোনীত প্রার্থী বাঘারপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও জামদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সামছুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) সাবেক ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী নির্বাচনি প্রতিশ্রুতি দিয়ে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন।
আনারস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী (বিদ্রোহী আ’লীগ) দুবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান দিলু পাটোয়ারী বলেন, ‘জনগণের জন্য নির্বাচন করছি। দলের সুসময় ও দুঃসময়েও আমি দলকে আঁকড়ে রেখেছি। সর্বদাই জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। সর্বস্তরের জনগণের অনুরোধে আমি এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে
চেয়ারম্যান পদে নির্বাচন করছি। সুষ্ট ও নিরপেক্ষ ভোট হলে আমিই জিতবো ইনশাল্লাহ।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীর সাথে একাধিকবার ফোনে যোগাযোগ করতে গেলে তিনি ফোন কল রিসিভ করেননি।
বিএনপি সমর্থিত প্রার্থী সামছুর রহমান বলেন,সাধারন জনগন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চাই। নৌকা প্রতীকের সমর্থকরা বিভিন্নভাবে ভয়ভীতি দেখাচ্ছে।ফেয়ার নির্বাচন নিয়ে শংঙ্কা রয়েছে। সুষ্ঠু ভোটগ্রহন অনুষ্ঠানের জন্য প্রশাসনকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছি।
রাজনৈতিক বিশ্লেষকদের ধারনা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে আনারস প্রতীকের প্রার্থীর সাথে নৌকা প্রতীকের প্রার্থীর হাড্ডাহাডি লড়াই হবে। তবে বিএনপির সমর্থকরা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে হিসাবটা উল্টে যেতে পারে।
বাঘারপাড়া উপজেলা পরিষদ নির্বাচনে যাঁরা প্রার্থী হয়েছেন সকলের অতীত, বর্তমান বাঘারপাড়াবাসীর কাছে স্পষ্ট।ভোটাররা জানান,যার মাধ্যমে উপজেলার সর্বস্তরের মানুষ সেবা পাবে, ঝড়-বৃষ্টি-শীত উপেক্ষা করে যিনি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিবে এবং যার মাধ্যমে জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে তাকেই উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করবে।
তবে মানুষের মাঝে এ নির্বাচনে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা গেলেও নির্বাচনকে ঘিরে পাল্টাপাল্টি মামলায় সাধারন ভোটারের মাঝে আতংক সৃষ্টি করেছে।নির্বাচনকে ঘিরে সাধারণ জনগণের মাঝে আতঙ্ক বিরাজ করছে নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে কিনা।
এ ব্যাপারে সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা হুমায়ন কবির বলেন, নির্বাচন কমিশন ইতোমধ্যে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার সব প্রস্তুতি সম্পন্ন করেছে।প্রচার-প্রচারণা ৮ ডিসেম্বর রাত ১টায় শেষ হবে বলে তিনি জানান। তিনি বলেন, উপজেলার ৯টি ইউনিয়নের ও ১ টি পৌরসভার মোট কেন্দ্রের সংখ্যা ৬৩টিভোটকক্ষের সংখ্যা ৪২৪ টি। মোট ভোটার সংখ্যা ১ লাখ ৭৩ হাজার ৭৭৯ জন।পুরুষ ভোটারের সংখ্যা ৮৭ হাজার ৩৩১ জন,নারী ভোটারের সংখ্যা ৮৬ হাজার ৪৪৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন জানিয়েছেন, সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচনে লক্ষে আমরা কাজ করে যাচ্ছি। আগামী ১০ ডিসেম্বের উপনির্বাচনে প্রশাসনের তরফ থেকে শান্তিপূর্ন নির্বাচনের সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।
উল্লেখ্য, বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম কাজলের মৃত্যুতে পদটি শূন্য হলে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au