রাজনীতি

ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করতে হবে : কামাল

  • 3:03 pm - December 06, 2020

অনুপম দে, (বাঘারপাড়া)যশোরঃ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ১০ তারিখের বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ- নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ থেকে নৌকাকে বিজয়ী করতে হবে।বাঘারপাড়া আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সকল নেতা-কর্মী বিগত নির্বাচনগুলোর মতো এই উপনির্বাচনেও নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথীকেও বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী করতে হবে।অতীতের সকল দ্বিধাবিভক্তি ভুলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ মানেই বাংলার দুঃখী মানুষের ঠিকানা। এই দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী বাস্তবায়ন করেছে। সেই উন্নয়নের চিত্র দেশের প্রতিটি নাগরিকের কাছে পৌছে দিতে হবে।রবিবার ( ৬ ডিসেম্বর ) বিকালে বাঘারপাড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এ আহ্বান জানান।

উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি আতিয়ার রহমান সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন, যশোর-৬ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহীন চাকলাদার। বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন,যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিপু,পৌরমেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা যুবলীগের আহবায়ক রাজীব রায়।

এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মজিদ, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, নৌকার প্রার্থী ভিক্টোরিয়া পারভীন সাথী, অভয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এনামুল হক বাবুল, সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শাহ ফরিদ জাহাঙ্গীর, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, যশোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ বিপু, জেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আশিকুদৌল্লা অলক ,মশিয়ার রহমান সাগর, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা হাসান আলী, সাবেক সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সোলাইমান হোসেন বিশ্বাস,

কেন্দ্রীয় আ’লীগের উপ-কমিটির সহ-সম্পাদক আলমগীর হোসেন রাজিব,জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার বিপুল ফারাজি, ইকবাল হোসেন,ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার, আবু তাহের আবু সরদার, কামরুল ইসলাম টুটুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য আবদুল্লাহ রানা,উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর জুলফিকার আলী জুলাই, নৌকা প্রতীকের বাঘারপাড়া পৌর নির্বাচনের আহ্বায়ক আফজাল হোসেন সঞ্জীব,জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রওশন ইকবাল শাহী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়োজিদ হোসেন ও সাধারণ সম্পাদক বিএম শাহজালাল প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au