রাজনীতি

করোনার টিকা তৈরির প্রযুক্তি উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

  • 6:22 am - December 04, 2020
করোনার টিকা তৈরির প্রযুক্তি উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকা: উন্নত দেশগুলোতে উদ্ভাবিত করোনা ভাইরাসের টিকাগুলোর মেধাস্বত্ব উন্মুক্ত করে দেয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
করোনা মহামারি নিয়ে আয়োজিত জাতিসংঘের এক বিশেষ সভায় তিনি এই আহ্বান জানান। জাতিসংঘের সদর দপ্তরে আয়োজিত সভায় শুক্রবার বাংলাদেশ সময় ভোর পৌনে তিনটায় ভার্চ্যুয়ালি যোগ দিয়ে, তিন দফা প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর এই তিন দফা প্রস্তাবের মূল বক্তব্য, বিশ্বর বিভিন্ন দেশে উদ্ভাবিত করোনা ভাইরাসের মানসম্পন্ন টিকাগুলো সঠিক সময়ে, স্বল্প মূল্যে প্রতিটি মানুষের জন্য নিশ্চিত করা, উদ্ভাবিত ভ্যাকসিনগুলো ট্রিপস চুক্তির আওতায় মেধা স্বত্ব উন্মুক্ত করা এবং করোনা মহামারির কারণে উন্নয়নশীল দেশগুলো যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে তার স্বীকৃতি ঘোষণা করা। সে সঙ্গে উন্নয়নশীল দেশগুলোতে স্থানীয়ভাবে টিকা তৈরির উপর জোর দিয়ে তিনি বলেন, সুযোগ পেলে করোনা ভাইরাসের টিকা তৈরির সক্ষমতা বাংলাদেশের রয়েছে।

অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, করোনাভাইরাসের কারণে এখন পর্যন্ত বৈশ্বিক বিপর্যয়গুলো তুলে ধরে মন্তব্য করেন, এই মহামারি পৃথিবীকে আবারও পিছিয়ে দিলেও পুরো বিশ্বকে ঐক্যবদ্ধ হবার সুযোগ তৈরি করে দিয়েছে। শেখ হাসিনা বলেন, এটি এমন একটি ভাইরাস যা বিশ্বজুড়ে নিয়ন্ত্রণে না আনলে কোন একক অঞ্চলে নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। আর তাই এই বৈশ্বিক মহামারি ঠেকাতে নতুন করে তিনটি সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

করোনা মহামারি ঠেকাতে বিশ্ব নেতাদের এক প্লাটফর্মে নিয়ে আসতেই জাতিসংঘের সাধারণ অধিবেশনের এই ৩১তম বিশেষ অধিবেশন আয়োজন করা হয়। এতে স্বাগত বক্তব্য রাখন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এই বৈশ্বিক মহামারি ঠেকাতে পুরো বিশ্বকে এক হয়ে কাজ করার বিকল্প নেই।

যুক্তরাষ্ট্রে জাতিসংঘের সদর দপ্তরে মূল আয়োজন হলেও সদস্য দেশগুলোর রাষ্ট্র বা সরকার প্রধানরা নিজ নিজ দেশ থেকেই ভার্চ্যুয়ালি এই সভায় যোগ দেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au