ক্রাইম

পলাশবাড়ীয়ায় সোনালী ব্যাংকে ঢুকে কর্মকর্তাদের উপর হামলা আহত ৪

  • 4:16 pm - November 26, 2020

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধা : অবৈধভাবে ঋন সুবিধা আদায় করতে না পেরে সোনালী ব্যাংক ভবন মালিক কর্তৃক ম্যানেজার ও সিনিয়র অফিসার ফারুক লাঞ্চিত।এসময় উপস্থিত মহিলা আওয়ামী লীগ নেত্রী বিলকিস ও তার স্বামী আশরাফুল ইসলাম তিতাস ব্যাংকের পক্ষে প্রতিবাদ করায় ভবন মালিক বাদশা গংদের হামলায় কমপক্ষে ৪’জন আহত হয়েছে।

ঘটনাটিঘটেছে ২৪’নভেম্বর মঙ্গলবার বিকেলে সোনালী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখায় এসময় ব্যাংক ভবনে উপস্থিত প্রত্যক্ষদর্শী সাংবাদিক সিরাজুল ইসলাম রতন ও আশরাফুল ইসলাম জানান,প্রতি দিনের ন্যায় সোনালী ব্যাংক লিমিটেড পলাশবাড়ী শাখায় যথারীতি ব্যাংক লেনদেন চলছিল।

বিকেল ৩’টার দিকে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও ব্যাংক ভবনের মালিক শহিদুল ইসলাম বাদশা ম্যানেজারের রুমে প্রবেশ করে জনৈক্য ব্যাক্তির ঋন খেলাপি তালিকা থেকে নাম কর্তন করে পুনঃঋন প্রদান ছারাও তার ছেলে ও ভাতিজার নামে ২টি ঋনের দাবি করেন।

এসময় ম্যানেজার নাজমুল ইসলাম ঋন খেলাপির ঋন নবায়ন করা ও পুনঃ ঋন প্রদান সময় সাপেক্ষ ব্যাপার বলে জানান।

এসময় আকর্ষিক উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি শহিদুল ইসলাম বাদশা উত্তেজিত হয়ে ব্যাংকে উপস্থিত সাংবাদিকদের সামনে ম্যানেজার নাজমুল ইসলামকে অশ্লীল গালমন্দসহ উচ্চ স্বরে হুমকি ধামকি প্রদান করে মারমুখী ভুমিকায় অবতীর্ণ হলে সকল ব্যাংকের কর্মকর্তার ও আনসার সদস্যরা ম্যানেজারের রুমে এগিয়ে আসে।

ঘটনার আকর্ষিকতায় ব্যাংকে প্রবেশ করে আওয়ামীলীগ নেতা বাদশার ছোট ভাই সদ্য বহিস্কৃত যুবলীগ সভাপতি আজাদুল ইসলাম, সাজাদুল ইসলাম ও তার একমাত্র ছেলে শিউল, তারা ব্যাংক ভবনে ঢুকে সিনিয়র অফিসার ফারুকের শার্টের কলার ধরে টানাটানি করে।

ব্যাংকে আগে থেকেই অবস্থান করা উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি ও মোটর মালিক সমিতির সভাপতি বিশিষ্ট সমাজসেবক এনামুল হক মকবুল, সাংবাদিক সিরাজুল ইসলাম রতন, আশরাফুল ইসলাম, ও যুবলীগ নেতা আশরাফুল ইসলাম তিতাস বিষয়টি শান্ত করার চেষ্টা করলে বাদশাগংরা এনামুল হক মকবুল কে গালিগালাজ করলে তিনি তাৎক্ষণিক ব্যাংক ভবন ত্যাগ করে চলে যায়।

পরে আশরাফুল ইসলাম তিতাস অন্যায়ভাবে ব্যাংক কর্মকর্তাদের অপমানের প্রতিবাদ জানালে তারা ব্যাংক ভবনের মধ্যেই তিতাসকে বেদম মারপিট করেন। ব্যাংকে পুরো ঘটনার ভিডিও চিত্র সাংবাদিকরা ধারন করলে তারা সাংবাদিকদের ও হুমকি ধামকি প্রদান অব্যাহত রাখেন ।

পরে বিষয়টি নিয়ে সোনালী ব্যাংকে সমঝোতা বৈঠকে বসেন ম্যানেজার নাজমুল ইসলাম যা অসমাপ্তই থেকে যায়।

এরই ধারাবাহিকতায় ২৫’নভেম্বর বুধবার দুপুরে তিতাস ও শহিদুল ইসলাম বাদশার মধ্যে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে কথা-কাটাকাটির এক পর্যায়ে মারামারির সূত্রপাত হয়।

এসময় বাদশা ও তার ভাই আজাদুল, সাজাদুল ছেলে শিউলসহ বেশ কয়েকজন ব্যাক্তি তিতাস ও তার স্ত্রী বিলকিস, ভাগিনা সাংবাদিক নুর মহব্বত সরকার, ছোট ভাই রিখুকে বেদম মারপিট করে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে বিলকিস ও রিখুর অবস্থার অবনতি হলে দ্রুত তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এদিকে প্রতিপক্ষের হামলায় শিউল ও হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানাযায়। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা যায়।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au