ক্রাইম

নেশার টাকা না পেয়ে সন্তানকে কুপিয়ে হত্যা

  • 4:05 pm - November 26, 2020

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় নেশার টাকা না পেয়ে ২২ দিনের সন্তানকে বটি দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মাদকাসক্ত এক বাবার বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার সকাল ৭টায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাই গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মাদকাসক্ত ঘাতক বাবা সুবাস মহন্তকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত সুবাস মহন্ত ওই গ্রামের সুনিল চন্দ্র মহন্তের ছেলে।
প্রতিবেশীরা জানান, সুবাস মহন্ত দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। কোনো কাজকর্ম করত না সে। প্রায় দুবছর আগে অনামিকা মহন্তের সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর থেকেই বিভিন্ন সময় তার স্ত্রীকে টাকার জন্য চাপপ্রয়োগ করত।

টাকা না পেয়ে প্রায় স্ত্রীকে মারধর করত। বুধবার সন্ধ্যায় সুবাস মহন্ত স্ত্রী অনিতা মহন্তের সঙ্গে ঝগড়াঝাটি করে। এর পর মারধরও করে।
এ বিষয়টি এলাকাবাসী অনামিকার বাবার বাড়িতে জানায়। বৃহস্পতিবার এ বিষয়ে দুই পরিবারের মাঝে সমঝোতা বৈঠক হওয়ার কথা ছিল।

কিন্তু সকাল ৭টায় সুভাস মহন্ত বন্ধ ঘর থেকে চিৎকার করে বলে, ‘আমি আমার বাচ্চাকে কেটে ফেলছি’। চিৎকার শুনে এলাকাবাসী ছুটে এসে ঘরের চালার টিন খুলে ভেতরে গিয়ে ওই নবজাতক উদ্ধার এবং সুভাসকে আটক করে থানায় খবর দেন।

নবজাতকের মা অনামিকা মহন্ত বলেন, নেশার টাকার জন্য প্রায় আমাকে মারধর করত সুভাস। বুধবার সন্ধ্যায় ৩ ঘণ্টা ঝগড়া ও মারপিট করলে আমি শাশুড়ির ঘরে আশ্রয় নিই। কিন্তু সেখানেও সুভাষ আমাকে ও বাচ্চাকে টানাহেঁচড়া করলেও আমার শাশুড়ি কোনো প্রতিবাদ করেননি।

আজ বৃহস্পতিবার সকাল ৭টায় আমাকে ঘর থেকে বের করে আমার বাচ্চাকে ছিনিয়ে নিয়ে ঘর বন্ধ করে সন্তানটিকে বটি দিয়ে কেটে হত্যা করে।

ফুলবাড়ী থানার ওসি মো. ফখরুল ইসলাম বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ঘাতক সুভাস চন্দ্র মহন্তকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি হত্যা এবং নারী ও শিশু দমন আইনে মামলা করা হয়েছে। আসামি সুভাস চন্দ্র মহন্তকে জেলহাজতে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

সেই মাইকেলের শুধু আফতাব নগরেই আছে ২৯ ফ্ল্যাট!

সাব রেজিস্ট্রার বদলি করে শত কোটি টাকার দুর্নীতির অভিযোগে যখন মাইকেল চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তোরজোর চলছে দুদকে,তখন সেই চক্রের মূলহোতা অভিযুক্ত খিলগাওয়ের সাব রেজিস্ট্রার…

সাব-রেজিস্ট্রার বদলি: আলোচিত আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির নেপথ্যে রমজান-মাইকেল চক্র

নিজস্ব প্রতিবেদক: সাব-রেজিস্ট্রার বদলিতে আসিফ নজরুলের শতকোটি টাকা দুর্নীতির অভিযোগ নিয়ে যখন দেশ তোলপাড় তখন নেপথ্যে রমজান খান আর মাইকেল মহিউদ্দিনের চক্রের খোজ এসেছে ।…

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

মিরপুরের পল্লবীতে চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীর এলোপাতাড়ি গুলি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় চাঁদাবাজি ও মিল্লাদ ক্যাম্প দখল নেওয়ার জন্য সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। এ সময় মোদি ব্যবসায়ী মোহাম্মদ ভুলু (৫০) গুলিবিদ্ধ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au