ঘটনা প্রবাহ

ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে ছিলো ম্যারাডোনার আত্মিক সম্পর্ক, মৃত্যুও একই দিনে

  • 7:00 am - November 26, 2020
ফিদেল ক্যাস্ত্রোর সঙ্গে ছিলো ম্যারাডোনার আত্মিক সম্পর্ক, মৃত্যুও একই দিনে

ঢাকা: বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ত্রো ও ফুটবল জাদুকর ম্যারাডোনার বন্ধুত্ব টিকেছিলো চরম দুঃসময়েও; এই দুই নক্ষত্রের পতনও একইদিনে।

কিউবার বিপ্লবী নেতা ফিদেল কাস্ত্রো আর ডিয়েগো ম্যারাডোনার সম্পর্ক যেমন ছিলো আত্মিক, তেমনি একই রাজনৈতিক মতাদর্শের। ক্যাস্ত্রোর মৃত্যুর পর শোকাতুর ম্যারাডোনা তাকে সম্বোধন করেছিলেন দ্বিতীয় বাবা হিসেবে। সুসময়ের বন্ধুত্ব টিকেছিলো ম্যারোডোনের চরম দুঃসময়েও। এমন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকা দুই নক্ষত্রের পতনও কী তাই একই দিনে? বন্ধু ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর দিনটিতেই ইহলোকের মায়া ছাড়লেন ফুটবল ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।

ফুটবল দিয়ে গোটা বিশ্বকে বুদ করে রাখা ম্যারাডোনা শুধু একজন খেলোয়ারই নন। পুঁজিবাদী সমাজের গালে চপেটাঘাত করা এই রহস্য মানবের সম্পর্ক ছিলো বামপন্থি রাজনীতির ধারক কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রো, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মতোর বিশ্ববরেণ্য মানুষের সঙ্গে।

১৯৮৬ সালে প্রথমবার কিউবা গিয়েছিলেন ম্যারাডোনা। ক্যাস্ত্রোর সঙ্গে পরিচয়ের মধ্য দিয়েই বন্ধুত্বের শুরু তারপর অনেকবারই কিউবা যান তিনি। বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফিদেল ক্যাস্ত্রোকে উপহার হিসেবে দিয়েছিলেন তার ১০ নম্বর জার্সি।

ফুটবল থেকে অবসরের পর এক সময় মাদক সেবনের জন্য যখন একাকী বিপর্যস্ত অবস্থা ম্যারাডোনার, তখনও তাঁকে আশ্রয় দিয়েছিলেন ক্যাস্ত্রো। লা পেড্রেরা ক্লিনিকে ব্যবস্থা করে দেন ম্যারাডোনার চিকিৎসার। ম্যারাডোনার ঘনিষ্ঠদের মতে, ক্যাস্ত্রো এগিয়ে না এলে প্রাণ বাঁচানোই মুশকিল হয়ে যেত আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের।

ফিদেল ক্যাস্ত্রো-ম্যারাডোনার আড্ডায় বাদ যেত না খেলা থেকে রাজনীতি কোনও কিছুই। নেশায় আসক্তি কাটিয়ে ফেলতে ম্যারাডোনাকে উৎসাহ জোগাতেন ক্যাস্ত্রো। ম্যারাডোনাকেও দেখা গেছে পুজিঁবাদী মোড়লদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ফিদেলের রাজনৈতিক মতাদর্শ প্রচারে। ম্যারাডোনার যে বাঁ পায়ে মোহবিষ্ট ছিলো গোটা দুনিয়া, সে বাঁ পায়েই এঁকেছিলেন ফিদেল ক্যাস্ত্রোর ট্যাটু।

ফিদেল ক্যাস্ত্রোর কাছে ম্যারাডেনা ছিলেন ফুটবলের চে গুয়েভারা। ২০১৬ সালের ২৫ নভেম্বর মৃত্যু হয় কিউবার অবিসংবাদিত নেতা ফিদেল ক্যাস্ত্রোর। ফিদেল ক্যাস্ত্রোর মৃত্যুর চার বছরের মাথায় ঠিক একই দিনে বিদায় নিলেন ফুটবল ঈশ্বর ডিয়েগো ম্যারাডোনা।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

নতুন ওয়ানডে অধিনায়কের নাম জানা যাবে মঙ্গলবার!

ক্রীড়া : কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক, সেটা নিয়ে চলছে জোর গুঞ্জন। আলোচনায় রয়েছেন সাকিব আল হাসান, লিটন দাস ও অলরাউন্ডার মেহেদী হাসান…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au