এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড
খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…
সোহেল রানা,যশোর প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছায় নারকেল গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় যশোর সদরের রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজাউল হাসান (৫৫) নিহত হয়েছেন.
বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের মহাসড়কের কীত্তিপুর ট্রাক টারমিনাল মসজিদের সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রেজাউল সদর উপজেলার রামনগর গ্রামের আব্দুল মান্নান সরদারের ছেলে ও উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ এবং রামনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।এসময় তার সাথে থাকা মোটরসাইকেল আরোহী হাবিল উদ্দীন (৫২) মারাত্মক আহত হয়েছেন।
নিহত রেজাউল হাসানের ভাতিজা মাসুদ আহমেদ জানান,তিনি সকালে বাড়ি থেকে বের হয়ে একটি রাস্তার কাজ দেখাশুনা করে ফেরার সময় কীত্তিপুর ট্রাক টার্মিনাল মসজিদের সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নারকেল গাছের সাথে ধাক্কা খায়। এতে মাথায় আঘাত পেয়ে রক্তক্ষরণে ঘটনাস্থলে মারা যান। নিহত রেজাউল হাসান ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাবিরা সুলতানার বড় ভাই।
নাভারণ হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান আসাদ জানান,রেজাউল হাসান মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে নিহত হওয়ায়।কারর কোন অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au