ঘটনা প্রবাহ

জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫

  • 10:00 am - November 25, 2020

সুলতান মাহমুদ, জয়পুরহাট প্রতিনিধিঃ জয়পুরহাটে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে এ ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আরও ৫ জন আহত হয়েছেন।

নিহতরা হলেন, কালাই উপজেলা মহেশপুর গ্রামের নছির ফকিরের ছেলে নাজমুল হোসেন (২৬) এবং ক্ষেতলালের মামুদপুর রসুলপুর গ্রামের মৃত মিন্ত্রী চাকির ছেলে দুখা চাকি (৬০)।

জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.এক.এম আলমগীর জাহান জানান, শহরের পল্লীবিদ্যুৎ এলাকায় বগুড়াগামী একটি ট্রাক অপরদিক থেকে আসা সিএনজিকে ধাক্কা দেয়। এতে সিএনজি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই নাজমুল হোসেন নামে এক যুবকের মৃত্যু হয়।

এ ঘটনায় আরও ৪ জন আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক ও সিএনজি উদ্ধার করে এক চালককে আটক করা হয়েছে।

অপরদিকে আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ খান জানান, ভ্যানযোগে ক্ষেতলালের মামুদপুর রসুলপুর থেকে আক্কেলপুর বাজারে বেগুন বিক্রি করতে যাওয়ার পথে পূর্ণগোপীনাথপুর এলাকায় অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় দুখা চাকি ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় তাঁর ছেলে সুধীর চাকি (৩৬) গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় বগুড়া মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এই শাখার আরও খবর

এমএলএসের টুর্নামেন্ট সেরা মেসি, গড়েছেন শিরোপা জয়ের রেকর্ড

খেলা: ‘এলেন, দেখলেন এবং জয় করলেন।’ এর আগেও বহুবার এই বাক্যটা ব্যবহার হয়েছে বহু নামের সাথে। তবে মেসির মতো পেরেছেন ক’জন? যিনি শুধু জয় করেননি,…

চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৯ জুন

নিজস্ব প্রতিবেদক: দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৯ জুন দেশে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ পালন করা…

কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

সেলিম আহমেদ,সিনিয়র রিপোর্টার: কুলাউড়া উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন উপলক্ষে এক সভা ১৪ মে রোববার দুপুরে সংগঠনটির অস্থায়ী কার্যালয় দক্ষিণ বাজারস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সিনিয়র…

গোপালগঞ্জে বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, নিহত ৪

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে পুলিশ সদস্যসহ চারজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। শুক্রবার (৭ অক্টোবর) সকাল…

তুষারধসে পর্বতারোহী নিহত ১০

ভারতের উত্তরাঞ্চলে হিমালয়ে ভয়াবহ তুষারধসে অন্তত ১০ পর্বতারোহী মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও ২৮ জন। মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে উত্তরাখণ্ডে হিমালয়ের একটি সুউচ্চ পর্বতশৃঙ্গে ৪১…

নো আর ওয়াইড বলেই শেষ বাংলাদেশের আশা

খেলা: দুই দলের জন্যই মরন লড়াই। মৃত্যুকুপে দাঁড়িয়ে। জয় মানেই টিকে থাকা। হার মানেই রিটার্ন টিকেট নিয়ে বিমানে চড়ে দেশে ফিরে যাওয়া। এমন সমীকরণের ম্যাচে…

আত্মহত্যা কোন সমাধান নয়!

নাটোরের গুরুদাসপুরের মামুন হোসেন(২২) এবং খাইরুন নাহার(৪৪)এর বিবাহ নিয়ে মিডিয়াতে বহু ভিডিও ভাইরাল…কিন্তু আজ খাইরুন নাহারের আত্মহত্যা নিয়ে লাফালাফি নেই কেন?? মিডিয়া কত সস্তা হয়ে…

শিক্ষিকার মরদেহ উদ্ধার নিয়ে যা বললেন পুলিশ সুপার

নাটোরের গুরুদাসপুরে কলেজছাত্রকে বিয়ে করা শিক্ষিকা খায়রুন নাহারের (৪০) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার ভোরে নাটোর শহরের বলারিপাড়া এলাকায় ভাড়া বাসা থেকে তার মরদেহ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au