অর্থনীতি

৯০ দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবো: তাপস

  • 12:20 pm - May 16, 2020
৯০ দিনের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবো: তাপস

ঢাকা: করোনা মোকাবিলা, মশক নিধনসহ ৫টি বিষয়কে অগ্রাধিকার দিয়ে আগামীকাল রবিবার (১৭মে) থেকে কাজ শুরু করবেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশনের (ডিএসসিসি) সদ্য দায়িত্বপ্রাপ্ত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

শনিবার (১৬ মে) মেয়র হিসেবে দায়িত্ব নেয়ার পর অনলাইনে এক প্রেস ব্রিফিংয়ে যুক্ত হয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।

মেয়র তাপস বলেন, ‘আমি নির্বাচনী প্রতিশ্রুতিতে যেটা বলেছিলাম ৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করবো। সেই পরিকল্পনা নিয়ে রবিবার থেকে কাজ শুরু করবো। তবে অগ্রাধিকার পাবে ৫টি বিষয়। বিষয়গুলো হচ্ছে- করোনা মোকাবিলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট-যানজট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মৌলিক সেবা নিশ্চিতে কাজ করবো।’

তিনি বলেন, ‘আগেও বলেছি দুর্নীতি রোধ করবো। আজও বলছি প্রথম থেকেই ডিএসসিসি দুর্নীতি রোধে কাজ করবো। মশক নিধন নিয়ে বিগত সময়ে তেমন কোন কাজ হয়নি। দুর্নীতির কারণে সুফলটা নগরবাসী পাননি। আমাদের লক্ষ্য থাকবে ঢাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা।’

মেয়র তাপস বলেন, ‘মশক নিধনে যেসকল দেশ সফল তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেবো। অন্যান্য দেশের ভাল কাজগুলো নিয়ে কাজের পরিকল্পনা করবো। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। আরো বেগবান করবো।

বিভক্ত ঢাকা সিটিতে ডিএসসিসি’র প্রথম নির্বাচিত মেয়র হিসেবে ২০১৫ সালের ১৬ মে শপথ নেন মোহাম্মদ সাঈদ খোকন। ওই বছরের ১৬ মে ডিএসসিসির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়। ফলে আজ ১৬ মে সাঈদ খোকনের ৫ বছর মেয়াদ শেষ হয়। নতুন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস তার স্থলাভিষিক্ত হলেন।

এর আগে গত ১ ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়। এতে মেয়র পদে নৌকা প্রতীকে বিজয়ী হন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। তিনি গত ২৭ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথবাক্য পাঠ করেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au