খেলাধুলা

১০ বছর পর অ্যাতলেটিকোর কাছে হারলো বার্সেলোনা

  • 9:38 am - November 22, 2020

নতুন সময় ডেস্ক : লা লিগায় এক দশক পর স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। তাও আবার বার্সার গোলরক্ষক আন্দ্রে টার স্টেগানের ভুলের কারণে। ফাঁকা পোস্ট পেয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়ানিক কারাসকো। শনিবার রাতে নিজেদের ঘরের মাঠে কাতালান ক্লাবটিকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো। ২০১১ সালে মাদ্রিদের ক্লাবটির দায়িত্ব নেওয়ার পর কোচ দিয়েগো সিমিওনে এই প্রথমবার বার্সেলোনাকে হারাতে সক্ষম হলো।

প্রথমার্ধের যোগ করা সময়ে এগিয়ে যায় অ্যাতলেটিকো মাদ্রিদ। বার্সার গোলরক্ষক আন্দ্রে টার স্টেগানের ভুলের সুযোগ নিয়ে জয়সূচক একমাত্র গোলটি করেন ইয়ানিক কারাসকো। এ সময় বার্সার অর্ধে লম্বা পাসে বল পেয়ে যান কারাসকো। গোলপোস্ট ছেড়ে প্রায় মাঝ মাঠে এগিয়ে আসে স্টেগান। সেখানে স্টেগানকে ফাঁকি দিয়ে বল বের করে লম্বা শটে পোস্টে বল জড়ান কারাসকো।

বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি বার্সা। যদিও গোল শোধের একাধিক সুযোগ তারা পেয়েছিল। বিশেষ করে আঁতোয়ান গ্রিজমান। কিন্তু তার একটিও কাজে লাগাতে পারেননি। অ্যাতলেটিকোর বিপক্ষে লিওনেল মেসিও সুবিধা করতে পারেননি। এদিন মেসি খুব একটা আতঙ্ক তৈরি করতে পারেননি প্রতিপক্ষের রক্ষণভাগে। তাতে জয়ও পাওয়া হয়নি রোনাল্ড কোম্যানের শিষ্যদের।

বহুল প্রতিক্ষীত এই জয়ে পয়েন্ট টেবিলেও উন্নতি হয়েছে অ্যাতলেটিকোর। ৮ ম্যাচ থেকে ২০ পয়েন্ট সংগ্রহ করে তারা অবস্থান নিয়েছে দ্বিতীয় স্থানে। সমান ম্যাচ থেকে বার্সেলোনার সংগ্রহ ১১ পয়েন্ট। তারা রয়েছে পয়েন্ট টেবিলের দশম স্থানে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au