খেলাধুলা

পেরুর বিপক্ষে আর্জেন্টিনারের স্বস্তির জয়

  • 7:00 am - November 18, 2020

নতুন সময় স্পোর্টস ডেস্ক :  বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পেরুকে ০-২ গোলে হারিয়ে জয়ে ফিরল লিওনেল স্কালোনির আর্জেন্টিনা। এ জয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে আছে আর্জেন্টিনা। পেরুর রাজধানী লিমায় বাংলাদেশ সময় বুধবার সকালে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে গনসালেস সফরকারীদের এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্তিনেস। খেলায় বল দখল বা পাস। অনেক কিছুতেই ম্যাচে এগিয়ে ছিল পেরু।

তবে ঘরের মাঠে আর্জেন্টিনার কাছে হার বাঁচাতে পারল না দলটি। দুর্দান্ত খেলে ম্যাচের প্রথম ২৮ মিনিটেই যে তাদের সব আশা ভরসা শেষ করে দিয়েছেন লিওনেল মেসিরা। ২৪তম মিনিটে লিওনেল মেসির চমৎকার পাসে আবার সুযোগ আসে গনসালেসের সামনে। এবার তার শট সময়মতো ব্লক করেন পেরুর এক ডিফেন্ডার। ৪ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা।

লেয়ান্দ্রো পারেদেসের রক্ষণচেরা পাস ধরে গোলরক্ষককে এড়িয়ে বাঁ পায়ের গড়ানো শটে ফাঁকা জালে বল পাঠান মার্তিনেস। ৩৮তম মিনিটে গনসালেসের কাট ব্যাকে মেসির বাঁ পায়ের শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবলে আর্জেন্টিনাকে চেপে ধরে পেরু। তবে আগের মতোই লক্ষ্যে বল রাখতে ভুগতে দেখা যায় তাদের। ৫৩ ও ৫৬তম মিনিটে স্বাগতিকদের দুটি হেড ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়।

৬০তম মিনিটে আন্দ্রে কারিয়োর শট একটুর জন্য লক্ষ্যে থাকেনি। ৬৪তম মিনিটে প্রতি-আক্রমণ থেকে সুযোগ পান মেসি। কিন্তু সামনে থাকা ডিফেন্ডারকে পেরিয়ে যেতে পারেননি আর্জেন্টিনা অধিনায়ক। এ জয়ে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে আর্জেন্টিনা। ১ পয়েন্ট নিয়ে নয় নম্বরে রয়েছে পেরু। অন্য ম্যাচে উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ব্রাজিল।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au