রাজনীতি

যুবলীগ কেন্দ্রীয় কমিটিতে মাগুরার দুই তরুণ তৈমুর এবং ডলার

  • 5:53 pm - November 17, 2020

ঢাকা : সদ্য ঘোষিত বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে মাগুরার দুই তরুণের ঠাঁই হয়েছে। তারা হলেন কাজী আনিসুর রহমান তৈমুর এবং কাজী মিরাজুল ইসলাম ডলার।

কাজী আনিসুর রহমান তৈমুরের বাড়ি জেলার মহম্মদপুর উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া গ্রামে। অন্যদিকে কাজী মিরাজুল ইসলামের বাড়ি সদর উপজেলা বেরইল পলিতা গ্রামে।

তারা দু’জনই এর আগে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে ছিলেন। সে সময় তৈমুর উপ-মানবসম্পদ উন্নয়ন বিষয়ক এবং ডলার মুক্তিযুদ্ধ বিষয়ক উপ-সম্পাদকের দায়িত্ব পালন করেন। এরমধ্যে ডলার তিতুমীর কলেজ ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী যুবলীগের নবগঠিত কমিটির এই দুই নেতা একই সঙ্গে ঢাকার সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন সুনামের সঙ্গে।

কাজী আনিসুর রহমান তৈমুর সরকারি তিতুমীর কলেজ থেকে লেখাপড়া শেষে ঢাকার সেন্ট্রাল ল’কলেজ থেকে এলএলবি শেষ করেছেন।

রাজনৈতিকভাবে আওয়ামী পরিবারের সন্তান তৈমুর জানান, বাবা স্থানীয় আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও তিনি কখনোই পদ পদবির আশা করেনি নি। ২০১২ সালের ১৩ই জুন তার মৃত্যু হয়েছে।

অপরদিকে কাজী মিরাজুল ইসলাম ডলার সরকারি তিতুমীর কলেজ ছাত্রলীগের আহবায়ক এবং পরবর্তীতে সেখানে সভাপতির দায়িত্ব পালন করেছেন অনেকদিন।

আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়ায় তৈমুর এবং ডলার দুজনই সন্তুষ্টি প্রকাশ করেছেন। ইতোমধ্যেই বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়াতে গিয়েছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা এবং বঙ্গবন্ধু আদর্শিক রাজনীতি বাস্তবায়নে তারা দু’জনই অঙ্গীকারাবদ্ধ বলে জানান।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au