রাজনীতি

গাইবান্ধার পলাশবাড়ী পৌর নির্বাচনে ১১৭ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

  • 2:17 pm - November 17, 2020

সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী পৌর সভার এই প্রথম পৌর নির্বাচন ১০ ডিসেম্বর সামনে রেখে ১৭ নভেম্বর মঙ্গলবার যাচাই-বাছাই পর্বে এক মেয়র সহ ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনে পৃথক তিন পদে মোট ১’শ ১৮ জন প্রার্থী স্ব-স্ব মনোনয়ন পত্র ফরম সংগ্রহ করেন। সর্বশেষ এক কাউন্সিলর প্রার্থী তার মনোনয়নপত্র দাখিল না করায় সর্বশেষ মোট মনোনয়নপত্রের সংখ্যা দাড়ায় ১’শ ১৭-জনে।

মেয়রের একটি পদের বিপরীতে দলীয় মনোনীত ও স্বতন্ত্র সহ ৬ জন,সাধারণ কাউন্সিলর (৯ ওয়ার্ডে) এক নারীসহ ৮৯ এবং সংরক্ষিত ৩ মহিলা কাউন্সিলর (৩ ওয়ার্ডে) ২২ জনসহ মোট ১’শ ১৭ জন।

গাইবান্ধা জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়,১৭ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে নানা ত্রুটি-বিচ্যূতির কারনে মেয়র পদের প্রার্থী আমিনুল ইসলাম দুদু,সংরক্ষিত মহিলা (১নং ওয়ার্ডে) কাউন্সিলর জাহানারা বেগম এবং সাধারন ওয়ার্ড কাউন্সিলর (৩নং ওয়ার্ডে)আবু বকর সরকারের মনোনয়ন বাতিল করা হয়।

রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার আব্দুল মোত্তালিব জানান,দেশের দ্বিতীয় বৃহত্তম পলাশবাড়ী উপজেলা সদর ৩নং পলাশবাড়ী ইউপি’র সমুদয় ১৯ গ্রামসহ পৃথক ৩ ইউনিয়ন এলাকার ২৪ গ্রাম নিয়ে পৌরসভাটি গঠিত হয়।

এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৬’শ
২ জন। এরমধ্যে পুরুষ ১৫ হাজার ৩’শ ৩৫ জন এবং মহিলা ভোটার সংখ্যা ১৬ হাজার ২’শ ৬৮ জন।

২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং ২৪ নভেম্বর প্রতীক বরাদ্দ শেষে ১০ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

পৌর এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত পৃথক ১৫ ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করবেন। পলাশবাড়ী উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম জানান,তফসিল ভুক্ত দিনক্ষণের ধারাবাহিকতা পেরিয়ে ১০ ডিসেম্বর নির্বাচন অবাধ-নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের লক্ষে ইতোমধ্যেই প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এখন শুধু সুন্দর একটি নির্বাচন উপহার দেয়ার অপেক্ষায়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au