বোরহানউদ্দিনে পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগ কর্মীকে মারধর!
বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে পক্ষিয়া ৭নং ওয়ার্ড ছমিনুল হক মৌলভী বাড়ীর আব্দুল মতিনের ছেলে ও বোরহানউদ্দিন আব্দুল জব্বার কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র ও সক্রিয় ছাত্রলীগ কর্মী মোঃ শিহাবকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে।
১৬ই নভেম্বর সোমবার সকাল ৭ টায় স্থানীয় পক্ষিয়া ছমিনুল হক মৌলভী বাড়ির দরজায় ৪৭ নং প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন এর নিচে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ও স্থানীয় লোকজন সুত্রে জানা যায়,সোমবার সকাল ৭ টায় মোঃ শিহাব স্থানীয় প্রাথমিক বিদ্যালয় ভবনের নিচে মোবাইল ফোনের মাধ্যমে অনলাইনে কাজ করছিলেন।
মোবাইল ফোনে অনলাইনে মনোযোগ দেওয়ার ফলে মোঃনাজিউর রহমান নবিন( দৌলতখান হাজীপুর ফাজিল মাদ্রাসার) শিক্ষক সামনে দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দেয়নি বলে পুর্ব শত্রুতার জের ধরে পিটিয়ে আহত করেন।
এতে করে সিহাবের হাত ভেঙ্গে যায় এবং শরীরে বিভিন্ন স্থানে ক্ষত হয়। স্থানীয় জনগন ও ভুক্তভোগীরা এর দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।
এই বিষয়ে অভিযুক্ত নাজিউর রহমান জানান,” তিনি সিহাব ও তার মায়ের দ্বারা আহত হয়েছেন বলে সাংবাদিকদের জানান ঘটনা সত্যতা যাচাই করে উপযুক্ততা শাস্তির দাবী করেছেন তিনি।
নতুন সময়/পিপি