আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৪১,১০০

  • 7:08 am - November 15, 2020
গত ২৪ ঘণ্টায় ভারতে আক্রান্ত ৪১,১০০

ঢাকা: এই নিয়ে টানা ৭ দিন ভারতে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৫০ হাজারের নীচে থাকল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার মানুষ। এর ফলে মোট সংক্রমণের সংখ্যা ৮৮ লাখ ছাড়াল।

রবিবার সকালে প্রকাশিত মেডিক্যাল বুলেটিনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরো ৪১,১০০ জনের শরীরে মিলেছে করোনাভাইরাস। নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্য়া হয়েছে ৮৮,১৪,৫৭৯ জন। এখনও চিকিত্‍‌সাধীন রয়েছেন ৪,৭৯,২১৬ জন। সুস্থ হয়ে উঠেছেন ৮২,০৫,৭২৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪২,১৫৬ জন। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৯৩.০৯%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১,২৯,৬৩৫। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৪৭ জনের। মৃতের হার ১.৪৭ শতাংশ। গত ২৪ ঘণ্টায় দেশে ৮,০৫,৫৮৯ জনের কোভিড পরীক্ষা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্যমন্ত্রক।

অক্টোবরের শুরু থেকেই ভারতে নামতে শুরু করেছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। মাঝে দু একদিন তা বেড়ে ৫০ হাজার পেরোলেও বেশিরভাগ দিনই গ্রাফ নামতে থাকে। গত মঙ্গলবার দেশে এক ধাক্কায় অনেকটা কমে যায় করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ। কোভিড ১৯-এ আক্রান্ত হন ৩৮ হাজার মানুষ। কিছুটা কমে যায় মৃতের সংখ্যাও। করোনা আক্রান্ত আরও ৪৪৮ জনের মৃত্যু হয়। বুধবার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যাটা কিছুটা করে বাড়ে। কোভিড ১৯-এ আক্রান্ত হন ৪৪ হাজার মানুষ। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লাখ ছাড়িয়ে যায়। করোনা আক্রান্ত আরোও ৫১২ জনের মৃত্যু হয়।

তবে গত ১০৬ দিনে এই প্রথমবার ৫ লাখের নীচে নেমে যায় অ্যাক্টিভ রোগীর সংখ্যা। অপরদিকে, সুস্থতার সংখ্যা পেরিয়ে যায় ৮ লাখের গণ্ডি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বুধবার বলেছে, ‘বিভিন্ন দেশে অ্যাক্টিভ রোগীর সংখ্যা বাড়ছে। তাই এই পরিসংখ্যান যথেষ্ট গুরুত্বপূর্ণ।’ এই ঘটনাকে অপ্রত্যাশিত উত্থান হিসেবে চিহ্নিত করেছে মন্ত্রক। এরপর বৃহস্পতিবার সামান্য বেড়ে দেশের দৈনিক করোনা সংক্রমণ হয় প্রায় ৪৮ হাজার। বুধবারের থেকে এই সংখ্যাটা ৮ শতাংশ বেশি ছিল। করোনা আক্রান্ত আরও ৫৫০ জনের মৃত্যু হয়। তবে গ্রাফ ফের নেমে শুক্রবার দেশে কোভিড ১৯-এ আক্রান্ত হন প্রায় ৪৫ হাজার মানুষ। শনিবার আরও ৫ শতাংশ কমে সংক্রমিত হন ৪৫ হাজারেরও কম মানুষ।

গত ৫ সপ্তাহ ধরে ক্রমেই নামছে সংক্রমণের গ্রাফ। অক্টোবরের শুরুর দিকে দৈনিক সংক্রমিত ছিল ৭৩ হাজারের কাছে। আর এখন সেটা প্রায় ৪৯ হাজারের আশপাশে থাকছে।

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের শনিবার (১৩ নভেম্বর)-এর রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩,৮২৩ জনের করোনা ধরা পড়েছে। একই সময়ের মধ্যে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪,৪৭৯ জন। দৈনিক আক্রান্তের তুলনায় দৈনিক সুস্থতা বেশি হওয়ায়, গত ২৪ ঘণ্টায় রাজ্যে অ্যাক্টিভ আক্রান্ত কমেছে ৭০৯ জন।

সামগ্রিক ভাবে, রাজ্য এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৪৯৮ জন। এর মধ্যে ৩ লক্ষ ৯০ হাজার ৯৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। রাজ্য অ্যাক্টিভ আক্রান্ত কমে হয়েছে ৩০,৭৯২ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৭,৬১০ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৫৩ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯১.০৪ শতাংশ।

এই সময় ডিজিটাল এখন টেলিগ্রামেও। সাবস্ক্রাইব করুন, থাকুন সবসময় আপডেটেড।

সূত্র: এই সময়।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au