জাতীয়

শনিবার মেয়রের চেয়ারে বসছেন তাপস

  • 11:46 am - May 15, 2020
শনিবার মেয়রের চেয়ারে বসছেন তাপস

ঢাকা: সংসদ সদস্যের পদ ছেড়ে করেছেন সিটি নির্বাচন। মেয়র নির্বাচিত হওয়ার প্রায় সাড়ে ৩ মাস পর প্রথমবা‌রের মতো ঢাকা দক্ষিণ সিটি ক‌রপো‌রেশনে মেয়রের চেয়া‌রে বস‌তে যাচ্ছেন সাবেক সাংসদ ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। শনিবার করোনা সংকটের কারণে অনাড়ম্বর কোনো অনুষ্ঠান ছাড়াই দায়িত্ব বুঝে নিবেন তিনি। তাপসের হাতে দায়িত্ব তুলে দেবেন ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মো. ইমদাদুল হক।

যদিও দায়িত্ব তুলে দেয়ার কথা ছিল বিদায়ী মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের। তবে তিনি আর নগর ভবনে ফিরছেন না বলে জানা গেছে। গত ১৩ মে শেষ অফিস করেন সাঈদ খোকন। ওই দিনই তার অফিস রুমে রাখা জাতীয় পতাকা ছুঁয়ে বিদায় নিয়ে নেন মেয়র খোকন। তবে সিদ্ধান্ত পাল্টে যদি বিদায়ী মেয়র দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আসেন তাহলে তিনিই নবাগত মেয়রের হাতে দায়িত্ব বুঝিয়ে দেবেন।

এ বিষয়ে ডিএসসিসি’র সচিব মো. মোস্তফা কামাল মজুমদার গণমাধ্যমকে বলেন, আগামী ১৬ মে (শনিবার) নতুন মেয়র দায়িত্ব গ্রহণ করবেন।

প্রসঙ্গত, গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীরা বিজয় লাভ করেন। এরপর গত ২৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে শপথ নেন নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও মো. আতিকুল ইসলাম। একই দিন শপথ নেন দুই সিটি করপোরেশনের কাউন্সিলরগণ।

এদিকে, গত বুধবার বেলা ১২টা ৪৫ মিনিটে দ্বিতীয় মেয়াদে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মো. আতিকুল ইসলাম। শনিবার দক্ষিণের দায়িত্ব গ্রহণ করবেন তাপস।

এই শাখার আরও খবর

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মাঝে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক  রাজধানীর মহাখালীতে তিতুমীর কলেজের টাঙ্গাইল জেলা ছাত্র কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের সহযোগিতায় গতকাল মধ্যরাতে অর্ধশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার রাত আনুমানিক…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

অবৈধ পথে কোটি কোটি টাকার সম্পদের মালিক উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস

নিজস্ব সংবাদদাতা:  অবৈধ পথে অটেল সম্পদের মালিক হয়েছেন উত্তরা বিআরটিএ রাজস্ব কর্মকর্তা সুনিল চন্দ্র দাস। সম্প্রতি তার বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগের…

স্বেচ্ছাসেবক লীগের নেতা পরিচয় দীর্ঘদিন ধরে নিউমার্কেটের চাঁদা তুলছেন টুন্ডা শফিক!!

নিজস্ব প্রতিবেদক: নিউ মার্কেট থানা আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি হেমায়েত হোসেন চুন্নুর সহযোগী টুন্ডা শফিকের নেতৃত্বে নিউমার্কেট এলাকায় চাঁদাবাজির রমরমা ব্যবসা। টুন্ডা শফিক আগে স্বেচ্ছাসেবক…

চাঁদাবাজির প্রতিবাদ করায় যুবদলনে তাকেই চাঁদাবাজ বানানোর ষড়যন্ত্র

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের রাজধানীর কাওরানবাজারকে ঘিরে তৈরি হয় চাঁদাবাজ সিন্ডিকেট। ট্রাকস্ট্যান্ড, মাছের আড়ৎ, ফুটপাথ, পাইকারি কাঁচাবাজার, কিচেন মার্কেট, কাঠ পট্টিসহ পুরো এলাকাজুড়ে চলে…

সাবেক ছাত্রদলনেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক:  বৃহত্তর মোহাম্মদপুর থানা ছাত্রদলের সাবেক সফল সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর উত্তরের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক ইমামুল হাসান হেলালের…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au