খেলাধুলা

প্যারাগুয়ের সঙ্গে ড্র করল আর্জেন্টিনা

  • 5:03 am - November 13, 2020

নতুন সময় ডেস্ক : লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শুক্রবার ভোরে প্যারাগুয়ের সঙ্গে ঘরের মাঠে ১-১ গোলে ড্র করেছে আর্জেন্টিনা। এর আগের ম্যাচে বলিভিয়ার মাঠে ইতিহাস গড়া জয় পেয়েছিল আর্জেন্টিনা। সেই জয়ের ধারাবাহিকতা প্যারাগুয়ের সঙ্গে রাখতে পারল না দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শুরু থেকে ভালো খেললেও উল্টো প্রথমে গোল হজম করে আর্জেন্টিনা। ২১ মিনিটে পেনাল্টি পায় প্যারাগুয়ে।

মিগুয়েল অ্যালমিরনকে নিজেদের বক্সের মধ্যে ফাউল করেন আর্জেন্টিনার ডিফেন্ডার মার্টিনেজ। স্পট কিক থেকে প্যারাগুয়েকে এগিয়ে দেন অ্যানজেল রোমেরো। গোল হজমের পর তেতে উঠে আর্জেন্টিনা। আক্রমণের পর আক্রমণ করতে থাকে দলটি। ৪১ মিনিটে মেলে এর সুফল। আসে সমতাসূচক গোল। লো সেলসোর কর্ণারে দারুণ দক্ষতায় হেড করে গোল করেন নিকোলাস গঞ্জালেজ (১-১)।

প্রথমার্ধেই লিড নিতে পারত আর্জেন্টিনা। হয়নি। রদ্রিগোর বুলেট গতির শট প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক সিলভা। দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু ভিএআর এ চেক করার পর তা বাতিল হয়ে যায়। লো সেলেসোর কাটব্যাক ধরে এগিয়ে চলেন মেসি, প্যারাগুয়ের গোলরক্ষককে পাশ কাটিয়ে করেন গোল। কিন্তু ভিএআরে দেখা যায় মেসি অনেকটাই হাত দিয়ে ফাউল করেন প্যারাগুয়ে গোলরক্ষককে।

হতাশ আর্জেন্টিনা শিবির। ৭২ মিনিটে মেসির ফ্রি কিক প্রতিহত করেন প্যারাগুয়ের গোলরক্ষক। ভাগ্য বিড়ম্বনায় হয়নি গোল। শেষের দিকেও কয়েকটি গোলের সুযোগ তৈরি করলেও হাসি মুখে মাঠ ছাড়তে পারেনি আর্জেন্টিনা। তবে প্রতিপক্ষের মাঠে ড্র করতে পেরে উৎসবের আমেজ ছিল প্যারাগুয়ে শিবিরে। তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তালিকায় প্যারাগুয়ের অবস্থান চতুর্থ।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au