সারাদেশ

ময়মনসিংহে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • 3:05 pm - November 11, 2020

নাজমুল হুদা মানিক : বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগের উদ্যোগে বিভিন্ন কর্মসুচী পালিত হয়েছে। আজ বুধবার ১১ নভেম্বর বিকাল ৫টায় ময়মনসিংহের টাউনহল সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গনে জেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে ব্ক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জননেতা এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।

জেলা যুবলীগ নেতা কাজী মিল্টন ও তানভীর আহমেদ সিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ এহতেশামুল আলম, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফকরুল, মহানগর আওয়ামীলীগের উপদেষ্ঠা প্রদীপ ভৌমিক,

জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, মহানগর যুবলীগের আহবায়ক শাহিনুর রহমান, মহানগর স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক শেখ মাসুম, জেলা যুবলীগের সম্মানিত সদস্য আনোয়ার জাহান শরীফ, কোতোয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান প্রমুখ।

জেলা যুবলীগের সম্মানিত সদস্য ইমরান জামান বাবু, গোলাম মেহেদী হাসান মেহেদী, অধ্যাপক জাকির হোসেন, আনোয়ারুল ইসলাম আনোয়ার, কোতোয়ালী যুবলীগ নেতা রাশেদুজ্জামান রোমান সহ অনেকেই বিশাল মিছিল সহকারে আলোচনা সভায় যোগদান করেন।

এছাড়া সকাল ৯টায় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক শাহ শওকত উসমান লিটনের নেতৃত্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এছাড়া যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক শাহ শওকত উসমান লিটন, সম্মানিত সদস্য আনোয়ার জাহান শরীফ, তানভীর আহমেদ সিদ্দিক, কাজী মিলটন, মানিকুজ্জামান মানিক, জাকির হোসেন, ইমরান জামান বাবু, তুহিন আহমেদ ফারুক, শামীম রাজ্জাক হিমেল,

মাজহারুল ইসলাম ছোটন, আনোয়ারুল ইসলাম, মাহবুব আলম বাবলু, কোতোয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান, সাদেক সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ জেলা যুবলীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও পতাকা উত্তোলন আলোচনা সভা অনুষ্ঠিত।

 

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au