প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে শেখ ফজলুল হক মণির নেতৃত্বে ১৯৭২ সালের ১১ নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক যুব কনভেশনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে সংগঠনটি।
বঙ্গবন্ধুর আদর্শের আদলে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত করার লক্ষ্য নিয়েই প্রতিষ্ঠিত হয় এই সংগঠন। গত চার দশকের বেশি সময় ধরে দীর্ঘ লড়াই-সংগ্রাম ও হাজারো নেতাকর্মীর আত্মত্যাগের মাধ্যমে যুবলীগ আজ দেশের সর্ববৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে।
সারা দেশের ন্যায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভার মাধ্যমে যুবলীগের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
আজ বুধবার দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলটের নেতৃত্বে যুবলীগের কার্যালয় থেকে একটি র্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সকাল থেকে বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা তাদের নেতৃত্বে মোটর সাইকেল শোভাযাত্রা ও র্যালী নিয়ে উপজেলা যুবলীগের কার্যালয় চত্বরে উপস্থিত হয়। র্যালীতে সহস্রাধিক নেতাকর্মীদের উপস্থিতিতে মুহুর্মুহু শ্লোগানে ও ঢোলের তালে তালে কিশোরগঞ্জ উপজেলাবাসীকে তাক লাকিয়ে দেয় র্যালীটি।
র্যালী শেষে আলোচনা সভায় উপজেলা যুবলীগের আহবায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট’র সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ, মোশারফ হোসেন তুলিপ,সদর ইউনিয়ন যুবলীগের আহবায়ক মোস্তাইন বিল্লাহ,রণচন্ডি ইউনিয়ন আহবায়ক মোখলেছুর রহমান বিমান,মাগুড়া ইউনিয়ন আহবায়ক নূরে আলম ঝন্টু,বড়ভিটা ইউনিয়ন আহবায়ক জগলুল হায়দার ও বাহাগিলী ইউনিয়ন আহবায়ক আব্দুল মজিদ প্রমূখ।
সভা শেষে দলীয় কার্যালয়ে কেক কেটে নেতা কর্মীদেরকে খাইয়ে দেন আহবায়ক শাহ্ মোঃ আবুল কালাম বারী পাইলট।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au