অর্থনীতি

পাকিস্তান এয়ারলাইন্স ১৮৮ দেশে নিষিদ্ধ হতে পারে

  • 6:40 am - November 11, 2020
পাকিস্তান এয়ারলাইন্স ১৮৮ দেশে নিষিদ্ধ হতে পারে

আন্তর্জাতিক ডেস্ক: পাইলটদের লাইসেন্স সংক্রান্ত বিষয়ে আন্তর্জাতিক নিয়ম না মানা ও জালিয়াতির অভিযোগে ১৮৮টি দেশে নিষিদ্ধ হতে পারে পাকিস্তান এয়ারলাইন্স। মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

গত ৩ নভেম্বর ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন (আইসিএও) এক চিঠিতে জানিয়েছে, পাইলটদের লাইসেন্স ও প্রশিক্ষণের ক্ষেত্রে আন্তর্জাতিক যে নিয়ম রয়েছে তা পূরণ করতে ব্যর্থ হয়েছে পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটি (পিসিএএ)। এ বিষয়ে পিসিএএকে সতর্কও করেছে আইসিএও।

পাকিস্তানের পাইলটদের সংগঠন পাকিস্তান এয়ারলাইন্স পাইলটস অ্যাসোসিয়েশনের (পালপা) মুখপাত্র বলেন, ‘আইসিএও এ ধরনের সিদ্ধান্ত নিলে পাকিস্তানের বিমান পরিবহণ শিল্পে বিপর্যয় নেমে আসবে।’

পাইলটদের লাইসেন্স বিষয়ে আন্তর্জাতিকএই নিয়ম পূরণ করতে ব্যর্থ হওয়ায় পিআইএ-র এয়ারলাইন্স ও পাইলটদের বিশ্বের ১৮৮টি দেশ থেকে নিষিদ্ধ করতে পারে আইসিওএ।

পালপা এক বিবৃতিতে জানিয়েছে, চলতি বছরের জুন থেকে বিষয়টি নিয়ে কর্তৃপক্ষকে বারবার জানানো হয়েছে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। এ বিষয়ে হস্তক্ষেপ করার জন্য তারা প্রধানমন্ত্রী ইমরান খানের দ্বারস্থ হয়েছেন বলে জানান পালপা’র মুখপাত্র।

পাকিস্তান এয়ারলাইন্সের বিরুদ্ধে লাইসেন্স কেলেঙ্কারির অভিযোগ নতুন নয়। এর আগেও তাদের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছিল। এই কেলেঙ্কারির জন্যই ব্রিটেন ও ইউরোপীয় ইউনিয়নে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) নিষিদ্ধ।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au