আন্তর্জাতিক

আমেরিকা আগের জায়গায় ফিরে এসেছে : বাইডেন

  • 6:08 am - November 11, 2020

নতুন সময় ডেস্ক : যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর নেতৃবৃন্দ নব-নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে ইতিমধ্যে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ টেলিফোন করে একযোগে কাজ করার অঙ্গীকারও করেছেন। তবে এখনও আমেরিকার পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও জোর দিয়ে বলছেন, ‘ডোনাল্ড ট্রাম্পই ক্ষমতায় থাকবেন।’ ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী বরিস জনসন, ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এবং জার্মান চ্যান্সেলর এঙ্গেলা মার্কেলসহ আরো বিশ্ব নেতারা বাইডেনকে অভিনন্দন জানিয়ছেন। এদিকে ডেলওয়ারে বাইডেন সাংবাদিকদের বলেছেন, ‘আমি তাদের জানিয়েছি, আমেরিকা ফিরে এসেছে।

আমরা কাজে কর্মে আগের জায়গায় ফিরে যাচ্ছি। আমরিকা আর একা নয়।’ বাইডেনের ট্রানজিশান টিম বলছে, কোভিড-১৯ মহামারি নিয়ন্ত্রণসহ জলবায়ু বিষয়ে তিনি ইউরোপীয় মিত্রদের সাথে কাজ করার পরিকল্পনা করছেন। যদিও এসব বিষয়ে ট্রাম্প মার্কিন মিত্রদের চেয়ে পুরোপুরি ভিন্ন অবস্থানে চলে যান। এদিকে মার্কিন সংবাদ মাধ্যমগুলো বলেছে, বাইডেন বড় বড় রাজ্যগুলোতে ভূমিধস বিজয় অর্জনের পাশাপাশি দেশ্যবাপী পপুলার ভোটেও যথেষ্ট এগিয়ে রয়েছেন। কিন্তু ট্রাম্প পরাজয় স্বীকারে এখনও অস্কীকৃতি জানিয়ে আইনি লড়াইয়ের সিদ্ধান্তে অটল রয়েছেন।

এমনকি বর্তমান আমেরিকান পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও স্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফায় ক্ষমতা গ্রহণের পালাবদল মসৃণই হবে। বাইডেনের ট্রানজিশান টিমকে সহযোগিতা করা হচ্ছে কি-না এমন প্রশ্নের জবাবে পম্পেও এমন কথা বলেন। এর প্রেক্ষিতে সিনেটে শীর্ষ ডেমোক্রেট চাক শুমার সাংবাদিকদের বলেছেন, জো বাইডেন জিতেছেন। তিনি নির্বাচনে জিতেছেন। এখন পরবর্তী পদক্ষেপের সময়। তিনি আরো বলেন, কোভিড নিয়ে তীব্র সংকট চলছে। এখন তামাশা করার সময় নয়। এদিকে নির্বাচনী ফলাফল নিয়ে পম্পেও’র প্রকাশ্যে মন্তব্যের একদিন আগে ট্রাম্প তার প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপারকে বরখাস্ত করেন।

এছাড়া পম্পেও শুক্রবার যে সাতটি দেশ সফর শুরু করছেন তার প্রত্যেকটি দেশের নেতারা বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। এর ফলে এসব দেশ সফরের মধ্যদিয়ে তার অবস্থান পরীক্ষার মুখে পড়তে যাচ্ছে। পম্পেও প্রথমে ফ্রান্স, পরে জর্জিয়া সফর করে তুরস্ক এবং এরপর ইসরাইল ও উপসাগরীয় তিনটি দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার সফর করবেন।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au