প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
সাকিব হাসান চৌধুরী সাম্য, গাইবান্ধা জেলা প্রতিনিধি : ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স-বাংলাদেশ (আইডিইবি) এর গৌরবোজ্জ্বল সুবর্ণ জয়ন্তী ও গণপ্রকৌশল দিবস ২০২০ উপলক্ষে জেলা নির্বাহী কমিটি, গাইবান্ধার উদ্যাগে বর্ণাঢ্য র্যা লির শুভ উদ্বোধন করেন অতিথি মাননীয় জেলা প্রশাসক, জনাব মোঃ আবদুল মতিন।
আজ রবিবার সকাল ৮.৩০ ঘটিকার সময় সমাবেশে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাননীয় জেলা প্রশাসক, গাইবান্ধা, বিশেষ অতিথি জনাব শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, সম্মানিত মেয়র, গাইবান্ধা পৌরসভা ও জনাব চন্দ্র শেখর দাস, সভাপতি জেলা নির্বাহী কমিটি, গাইবান্ধা।
র্যা লিটি স্বাধীনতা প্রাঙ্গণ হতে শুরু হয়ে শহরের শুধুমাত্র একটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাইবান্ধা স্টেডিয়াম গেটে শেষ হয়। র্যা লি শেষে মুজিব শতবর্ষ পালন উপলক্ষে গাইবান্ধা গোরস্তান হতে আদর্শ কলেজ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন সম্মানিত মেয়র গাইবান্ধা পৌরসভা।
অতঃপর বৃক্ষরোপণ শেষে আদর্শ কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আদর্শ কলেজের উপাধ্যক্ষ একেএম মমিতুল হক সরকার নয়ন, আরও বক্তব্য রাখেন জনাব চন্দ্র শেখর দাস, সভাপতি জেলা নির্বাহী কমিটি, জনাব মোঃ জানে আলম সোহেল, সাধারণ সম্পাদক, জেলা নির্বাহী কমিটি, জনাব একেএম ইদ্রিস আলী, জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা, বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস এসোসিয়েশন এর সংগ্রামী আহবায়ক জনাব মোঃ সোহরাওয়ার্দি মণ্ডল, জনাব রেজাউল হক, সহকারই প্রকৌশলী, গাইবান্ধা পৌরসভা, সংগ্রামী নেতা শেখ সোহেল রানা, প্রভাষক, বিএম কলেজ, জনাব মোঃ আফজালুল হক, উপ-বিভাগীয় প্রকৌশলী, সড়ক ও জনপদ অধিদপ্তর, গাইবান্ধা, এবিএম মাহবুবুল আলম খন্দকার, উপ-বিভাগীয় প্রকৌশলী, পাউবো, গাইবান্ধা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালন করেন জনাব মোঃ মাহমুদুল হক কাজল, ইন্সট্রাক্টর, টিএসসি, গাইবান্ধা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au