আন্তর্জাতিক

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলার ইতিহাস

  • 6:15 am - November 08, 2020

নতুন সময় ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন জো বাইডেন, আর তার রানিংমেট কলমা হ্যারিস হয়েছেন ভাইস প্রেসিডেন্ট। এর মধ্য দিয়ে দেশটির ইতিহাসে নতুন এক অধ্যায় সূচনা করলেন হ্যারিস। কেননা কমলা হ্যারিসই হলেন দেশটির প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এর আগে আর কোন নারী ক্ষমতার এতো উচ্চাসনে আসীন হননি।

নির্বাচনে জয়ী হয়ে আমেরিকার ২৫০ বছরের ইতিহাসে প্রথম কোনো কৃষ্ণাঙ্গ নারী ভাইস প্রেসিডেন্ট হলেন ক্যালিফোর্নিয়ার সাবেক এ সিনেটর। এর আগে ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো ও ২০০৮ সালে রিপাবলিকান পার্টির সারা পলিন ভাইস প্রেসিডেন্ট পদে লড়াই করেছিলেন। কিন্তু তাদের কেউই নির্বাচিত হতে পারেননি। এছাড়া ২০১৬ সালে হিলারী ক্লিনটনও প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান।

নির্বাচিত হওয়ার পর পরই হ্যারিস সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে একটি ভিডিও পোস্ট করেন। সেখানে দেখা যায়, কমলা আনন্দের সঙ্গে জো বাইডেনকে ফোন করে বলছেন, ‘আমরা জিতেছি, আমরা জিতেছি, জো। তুমি মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হতে যাচ্ছো।’ ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেটর কমলা হ্যারিস অবশ্য ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই একাধিক রেকর্ড ভেঙেছেন।

তিনিই সানফ্রান্সিকোর প্রথম মহিলা ডিস্ট্রিক্ট অ্যাটর্নি, আবার তিনিই প্রথম ক্যালিফোর্নিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ অ্যাটর্নি জেনারেল। দুই বছর এই দায়িত্ব পালন করেন হ্যারিস। কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালে ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ওকল্যান্ডে। পিতা ডোনাল্ড জে হ্যারিস জ্যামাইকান বংশোদ্ভূত আর মা ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান।

হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশুনা করেছেন তিনি। পড়াশুনা শেষে ৮ বছর অ্যালামেডা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির অফিসে কাজ করেন। ২০০৪ সালে তিনি সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি নিযুক্ত হন। কাজ করেন ২০১১ সাল পর্যন্ত। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি হিসেব কাজ করেন ২০১১ থেকে ২০১৭ পর্যন্ত।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au