প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
জিয়াউল,ইসাহাক, রাজশাহী ব্যুরো: গোদাগাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক যুবক নিহত হয়েছে। আহত ১ জন।
আহত ব্যক্তিকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনাটি ঘটেছে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে।
আজ শনিবার আনুমানিক দুপুর ১২টার দিকে রাজশাহী থেকে চাঁপাইগামী চট্টগ্রাম মেট্রো-ব ০২-০০৩৮ বাসটি চাঁপাইনবাবগঞ্জ যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটি ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা সুলতানগঞ্জ জাহানাবাদ এলাকার আসলাম আলী ছেলে সাকিব (১৮) নিহত হয়। সাথে থাকা সুলতানগঞ্জ জাহানাবাদ এলাকার নজরুলের ছেলে আরমান (১৭)কে ফায়ার সার্ভিসের সদস্যগণ ঘটনাস্থল থেকে উদ্ধার করে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।
পুলিশের তদন্ত অফিসার নিত্যপদ দাস জানান, ঘটনাস্থল হতে বাসটিকে আটক করা হয়েছে । ড্রাইভার ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হলেও তাদেরকে আটকের প্রচেষ্টা চলছে বলে তিনি জানান।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ওয়ার্ল্ড ভিশন অফিসের সামনে সংঘটিত হয় মোটরসাইকেলটি বাসের তলে পড়ে গেলে ছেচড়াতে ছেচড়াতে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে নিয়ে আসে ।
বাস ড্রাইভার উপায় না পেয়ে গোদাগাড়ী সরকারি কলেজের সামনে বাসটিকে রেখে ড্রাইভার ও হেলপার পালিয়ে যান বলে জানান তারা।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au