বিজ্ঞান ও প্রযুক্তি

স্টেইনকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা

  • 7:54 am - November 07, 2020
স্টেইনকে ছাড়াই ইংল্যান্ডের বিপক্ষে খেলবে দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া: করোনা পরবর্তী যুগে লম্বা সময় পর ঘরের মাঠে ক্রিকেট ফিরতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকায়। চলতি মাসের শেষ দিকে ইংল্যান্ডকে আতিথ্য দেবে প্রোটিয়া। খেলবে তিনটি করে টি-টোয়েন্টি আর ওয়ানডে। এজন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। কিন্তু সেখানে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার ডেল স্টেইনের।

দক্ষিণ আফ্রিকার সবশেষ সিরিজে ছিলেন স্টেইন। কিন্তু এবার না থাকায় ক্রিকেট মহলে গুঞ্জন তার ক্যারিয়ার শেষ হওয়া নিয়ে। যদিও এ ব্যাপারে প্রোটিয়া ক্রিকেট বোর্ড কিছুই বলেনি।

বেশ আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন স্টেইন। তবে তার লক্ষ্য আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিচ্ছেন তিনি। তবে চলতি আইপিএলে এ পেসার নিজেকে ঠিক মেলে ধরতে পারেননি। যে কারণে এবার ঘরের মাঠে প্রোটিয়া স্কোয়াডে জায়গা পাননি তিনি।

আগামী ২৭ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। এরপর আগামী ২৯ নভেম্বর ও ১ ডিসেম্বর সিরিজের পরের দুই টি-টোয়েন্টি খেলবে দল দুটি। এদিকে আগামী ৪, ৬ ও ৯ ডিসেম্বর উভয় দল মুখোমুখি হবে সিরিজের তিন ওয়ানডেতে।

২৪ সদস্যের দক্ষিণ আফ্রিকা দল :

কুইন্টন ডি কক (অধিনায়ক), টেম্বা বাভুমা, জুনিয়র ডালা, ফাফ ডু প্লেসি, বর্ন ফরটুইন, বিউরেন হেনড্রিকস, রিজা হেনড্রিকস, হেনরিখ ক্লাসেন, জর্জ লিন্ডে, কেশভ মহারাজ, ডেভিড মিলার, জানেমান মালান, লুঙ্গি এনগিডি, অ্যানরিখ নরতিয়ে, আন্দিলে ফেহলুকওয়াইও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরেইজ শামসি, লুথো সিপামলা, জন স্মুটস, গ্লেনটন স্টুয়ারমান, পিটে ভ্যান বিজন, রাসি ভ্যান ডার ডুসেন ও কাইল ভেরেন।

এই শাখার আরও খবর

অবস্থান হারালেন সাকিব আল হাসান, শীর্ষে বহাল চিত্রনায়িকা পরীমণি

বিনোদন: বাংলাদেশ ক্রিকেটের তারকা খেলোয়াড় সাকিব আল হাসান এবং সিনেমা ইন্ডাস্ট্রির তারকা চিত্রনায়িকা পরীমণি―দু’জন দুই অঙ্গনের তারকা। ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে তারা কাজ করলেও দু’জনই একটি…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

সহকারী কোচকে পাশে পাচ্ছেন লিটন

ক্রীড়া প্রতিবেদক: সময়টা মোটেও ভালো যাচ্ছেন লিটন দাসের। চলতি বছর তিন সংস্করণ মিলিয়ে ৯ ম্যাচ মাঠে নেমে রান করেছেন মাত্র ১৩৪। পাননি কোনো অর্ধশতকের গড়…

শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান

স্পোর্টস: আগামী ৭ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ মিশন শুরুর আগে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে আফগানিস্তান। গৌহাটিতে বৃষ্টি বিঘ্নিত অনুশীলন ম্যাচে ২৩ বল হাতে রেখে শ্রীলঙ্কাকে ৬…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

মেয়েদের বিশ্বকাপ ট্রফি স্পেনের

খেলা: এর আগে কখনও ইংল্যান্ড কিংবা স্পেন নারী ফুটবল বিশ্বকাপে ফাইনালের দেখা পায়নি। সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে সেমিফাইনালে ওঠাই ছিল ইংল্যান্ডের সেরা পারফরমেন্স। অন্যদিকে সেবার রাউন্ড…

দশম জাতীয় সম্মেলন ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিন: কাজী মামুন

ঢাকা: বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবিলার সময় এসেছে। তাই সাংগঠনিক শক্তি নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au