সারাদেশ

কিশোরগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন ও সমাবেশ

  • 11:19 am - November 05, 2020

লাতিফুল আজম নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে ডেমোক্রেসি ওয়াচ ‘অপরাজিতা’ প্রকল্পের সহযোগীতায় এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা নারী নেত্রী ও ইউপি মহিলা সদস্যরা এ আয়োজনে উপস্থিত হয়ে তারা তাদের দাবী তুলে ধরেন। দলীয় ক্ষেত্রে দলকে সাহসী ও কার্যকরী ভূমিকা পালন করতে হবে। মানববন্ধনে উল্লেখযোগ্য দাবীসমূহ হচ্ছে- “প্রত্যক্ষ নির্বাচনে নারীদের মনোনয়ন বৃদ্ধি করতে হবে। এলাকার নারীদের অবস্থা ও অবস্থান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে পারে এমন নারী কর্মীকে মনোনয়ন দিতে হবে।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে এক তৃতীয়াংশ নারীকে দলীয় ভাবে মনোনয়ন দিতে হবে”সহ বিভিন্ন দাবী তুলে ধরা হয়। সমাবেশে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) রবিউল ইসলাম বাবু,কিশোরগঞ্জ সদর ইউনিয়নের নারী নেত্রী ও মহিলা ইউপি সদস্য নার্গিস বেগম,বড়ভিটা ইউনিয়নের নারী নেত্রী ও ইউপি সদস্য মিনা বেগম ও গাড়াগ্রাম ইউপি মহিলা সদস্য হাসিনা বেগম প্রমূখ।

এ সময় উপস্থিত ছিলেন,অপরাজিতা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর খুরশিদা জাহান। পরে উপজেলা নির্বাচন অফিস ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au