আন্তর্জাতিক

বাইডেন ২২৩, ট্রাম্প ১৪৫

  • 5:44 am - November 04, 2020

নতুন সময় ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে এখন পর্যন্ত বেশ হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই প্রার্থীর। ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। ফলাফলের অপেক্ষায় মুখিয়ে আছেন দুই প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের সমর্থকরা।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ অন্যান্য সংবাদমাধ্যমগুলোর মাঠ পর্যায়ের দেয়া তথ্যমতে, এখন পর্যন্ত বেশ এগিয়ে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। তার ঝুলিতে পড়েছে ২২৩টি ইলেক্টোরাল কলেজ ভোট। অন্যদিকে, বর্তমান প্রেসিডেন্ট রিপাবলকিক্যান প্রার্থী ট্রাম্প ১৪৫টিতে জয় পেয়ে পিছিয়ে রয়েছেন।

প্রাপ্ত ফলাফলে রাজধানী নিউ ইয়র্কসহ ওয়াশিংটন স্টেট, ওরিজন, ক্যালিফোর্নিয়া, ডেলাওয়ার, কলোরাডো, ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় এগিয়ে জো বাইডেন। অন্যদিকে ইন্ডিয়ানা, কেন্টাকি, ওকলাহোমা, টেনিসি ও ওয়েস্ট ভার্জিয়ানা, মিসৌরি, কেনসাস, নেব্রাস্কা, লুইজিয়ানা, উত্তর ও দক্ষিণ ডেকোটায় এগিয়ে ক্ষমতাসীন প্রেসিডেন্ট। ২০১৬ সালের নির্বাচনেও এসব রাজ্যে জয়ী হয়েছিলেন ট্রাম্প।

এছাড়া ট্রাম্প জয় পেয়েছেন আরকানসাসসে। ফ্লোরিডায়ও তিনি কিছুটা এগিয়ে রয়েছেন। আর ট্রাম্পকে ছাড়িয়ে ম্যাসাচুসেটস ও নিউ জার্সিতে জয় পেয়েছেন বাইডেন। এছাড়া তিনি রোডে আইল্যান্ডে, কানেক্টিকাট, ইলিনয়েস এবং মেরিল্যান্ডে এগিয়ে আছেন। এসব রাজ্য অবশ্য বরাবরই ডেমোক্র্যাটদের দখলে থাকে। গত নির্বাচনেও হিলারি ক্লিনটন এগুলোতে জয় পেয়েছিলেন।

এদিকে সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনের তথ্যমতে, ইলেক্টোরাল ভোটে বাইডেন এগিয়ে থাকলেও জনগণের ভোটে এগিয়ে আছেন ট্রাম্প। যেখানে এখন পর্যন্ত ট্রাম্প শিবিরে ভোট পড়েছে ৪ কোটি ৩০ লাখ ৮ হাজার ৭৭৭টি। অন্যদিকে, বাইডেন পেয়েছেন ৪ কোটি ৭ লাখ ১২ হাজার ৬৯১ ভোট।

বাইডেন এগিয়ে থাকলেও অন্য রাজ্যগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে তাকে। বিশেষ করে ফ্লোরিডায় সবচেয়ে ইলেক্টোরাল কলেজ ভোট বেশি, যা ভাগ্য নির্ধারণে বড় প্রভাব ফেলতে পারে বাইডেনের। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাজিক সংখ্যা ২৭০। জিতলে হলে যেকোন প্রার্থীকে ২৭০টি ইলেক্টোরাল ভোট পেতে হবে।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au