সারাদেশ

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : খাদ্যমন্ত্রী

  • 8:08 am - October 27, 2020

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেন্দ্র, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড এমনকি গ্রাম পর্যায়ের নেতা-কর্মীদের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সাবইকে সমন্বয় করে কাজ করতে হবে। গত ২৬ অক্টোবর সোমবার বেলা ৪টায় নিয়ামতপুর পোরশা সাপাহার উপজেলার সভাপতি সাধারণ সম্পাদক ও তিন উপজেলার প্রতিটি ইউনিয়ন কমিটি সভাপতি সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় খাদ্যমন্ত্রী নওগাঁ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি তাঁর শিবরস্থ নিজ বাসভবনে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, যারা জাতীয় নির্বাচনে নৌকার ভোট করেছেন তারাই সাচ্ছা আওয়ামীলীগ। আর যারা জাতীয় নির্বাচনের পরে উপজেলা, ইউনিয়নে নৌকার ভোট করেছেন তারা শরীরের ময়লা সাফ করার জন্য নৌকায় উঠেছেন। তাদেরকে বাদ দেওয়া যাবে না, তবে নজরদারীতে রাখতে হবে।

প্রধান অতিথি আরো বলেন, কে কোন গ্রুপের লোক এটা আমি বুঝি না, আমি একটা জিনিসই বুঝি আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, আমরা শেখ হাসিনার আদর্শের সৈনিক। আমরা নৌকার লোক।

নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বাবু ঈশ্বর চন্দ্র বর্মনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ারুল ইসলাম, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অত্র উপজেলার সাবেক চেয়ারম্যান সামসুল আলম শাহ,

এছাড়া নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বাহাদুরপুর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, পোরশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, সাপাহার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র উপজেলা চেয়ারম্যান শাহজাহান আলী মন্ডল, নিয়ামতপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও অত্র উপজেলা চেয়ারম্যান ফরিদ আহমেদ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাজিনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক সুরঞ্জন বিজয়পুরী, চন্দননগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী, সাধারণ সম্পাদক নিশিরাজ বর্মন, ভাবিচা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব ওবাইদুল হক, সাধারণ সম্পাদক উৎপল কান্ত সরকার পিন্টু, নিয়ামতপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব বজলুর রহমান নঈম, সাধারণ সম্পাদক জাহিদ হাসান বিপ্লব, রসুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক তহিদুল ইসলাম,

এছাড়া পাড়ইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দা, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও অত্র ইউনিয়ন চেয়ারম্যান আজাহারুল ইসলাম বুলু, বাহাদুরপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মামুনুর রশীদ মামুন, সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র প্রামানিকসহ পোরশা ও সাপাহারের প্রতিটি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au