বিশেষ

অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতার জন্য চাই স্বচ্ছ ভাবনা

  • 6:56 am - October 20, 2020
অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক সচেতনতার জন্য চাই স্বচ্ছ ভাবনা

মোঃ জাহাঙ্গীর আলম

সমাজবিজ্ঞানীরা হয়তো ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তারপরও আমার উপলব্ধি হলো ব্যাপক সামাজিক সচেতনতা অপরাধ কার্যক্রম বিস্তার অনেকাংশে নিরুৎসাহিত করতে পারে। কিন্তু আমার মনে হয়, আমরা এখনো অনেকখানি পিছিয়ে আছি দেশের প্রচলিত আইন, বিধিবিধান ও যুগোপযোগী সিদ্ধান্তসমূহ সহজভাবে জনগণের কাছে পৌঁছে দিতে।

কারণ নিভৃত গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলার সাধারণ মানুষসহ সকল সরকারি-কর্মচারীর কত শতাংশ মানুষ দেশের প্রচলিত আইনকানুন, বিধিবিধান ও সামাজিক মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা রাখে? দেশের কত শতাংশ মানুষ অপরাধ ও অপরাধের ধরণ অনুযায়ী শাস্তি ও এর প্রভাব সম্পর্কে ন্যূনতম ধারণা রাখে? তাহলে সাধারণ মানুষসহ আমরা কিভাবে সচেতন হবো? তাহলে অপরাধ কমবে কীভাবে? সামাজিক মূল্যবোধ সৃষ্টি হবে কীভাবে?

তাই সমাজের প্রতিটি স্তরে ব্যাপকভাবে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা জরুরি। টেকসই সামাজিক মূল্যবোধ সৃষ্টি ও বৃদ্ধিতে ঘর থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ স্তর পর্যন্ত নিবিড় পরিচর্যা ও পরিমিতবোধের সঞ্চার জরুরি।

সামাজিক অস্থিরতা, মূল্যবোধের অবক্ষয় ও সামাজিক সচেতনতার অভাব মানসিক নিপীড়ন বাড়িয়ে কর্মস্পৃহা কমিয়ে দেয়। ফলে অপরাধের মাত্রা ক্রমেই বিস্তার লাভ করে। অপরাধ নিয়ন্ত্রণ ও ব্যাপক সামাজিক সচেতনতার জন্য চাই স্বচ্ছ ভাবনা ও বাস্তবায়নের সদিচ্ছা।

 

লেখক: অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, ডিএমপি

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

চৌদ্দ গোষ্ঠী হত্যা মামলার আসামি, এ সুযোগে বাড়িঘর ভাংচুর লুটপাট ডাকাতি, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন?

সুমাইয়া বেগম: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ভাটিঘাগড়া ইউনিয়নের একটি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হত্যা মামলার আসামি হয়েছে একটি পুরো গোষ্ঠী। যে কারণে বাড়িঘরে তালা লাগিয়ে পুলিশের…

পেশাদারিত্বের অনন্য নজির: ঝড়ের মধ্যে একাই সরালেন ভেঙে পড়া গাছ

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে তীব্র বাতাসে একটি গাছ ভেঙে সড়কের…

পেঁয়াজ উৎপাদনে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা

ঢাকা: গ্রীষ্মকালীন পেঁয়াজের আবাদ ও উৎপাদন বাড়াতে ২০২৩-২৪ অর্থবছরে তৃতীয় ধাপে আরও ১৫ কোটি টাকার প্রণোদনা দেবে সরকার। সোমবার (২ অক্টোবর) কৃষি মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ…

দশম জাতীয় সম্মেলন ও আগামী নির্বাচনের প্রস্তুতি নিন: কাজী মামুন

ঢাকা: বিরোধী দলীয় নেতার মূখপাত্র কাজী মামুনূর রশীদ বলেছেন, জাতীয় রাজনীতিতে চ্যালেঞ্জ মোকাবিলার সময় এসেছে। তাই সাংগঠনিক শক্তি নিয়ে নেতাকর্মীদের প্রস্তুত হওয়ার আহবান জানিয়ে তিনি…

মাত্র ১৪ মাসেই মোহভঙ্গ! বিচ্ছেদের পথে ব্রিটনি-স্যাম?

বিনোদন: বিয়ের বয়স মাত্র ১৪ মাস! এত অল্প সময়েই মোহভঙ্গ ঘটল ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগরির। ঘনিষ্ঠ সূত্রে খবর, ব্রিটনি-স্যাম বিচ্ছেদের আবেদন জানিয়েছিলেন। বুধবার অবশেষে তারা বিচ্ছিন্ন।…

চাকরির পিছনে না ছুটে ‌উদ্যোক্তা হয়ে উঠুন 

নজরুল ইসলাম:  ফেনীতে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন ২০০০ তম বিশ্ব রেকর্ড অর্জন করায় আদর্শ ফেনী জেলার আয়োজনে জেলা বিসিক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়…

কুরবানির পশুর বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণ ও নির্ধারিত স্থানে ফেলতে পরিবেশ মন্ত্রণালয়ের আহ্বান

ঢাকা: পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় কুরবানির পশুর রক্ত ও বর্জ্য যথাযথভাবে পরিষ্কার করার এবং নির্ধারিত স্থানে ফেলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে পরিবেশ, বন ও…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au