প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
অনুপম দে, বাঘারপাড়া (যশোর):
“মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার, বিট পুলিশিং সফল করি, অপরাধ মুক্ত সমাজ গড়ি”। এ স্লোগানকে সামনে রেখে দেশে চলমান নারী ধর্ষণ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ নানা অপরাধ জিরো টলারেন্স রাখতে যশোরের বাঘারপাড়ায় বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। জনগণ এই কার্যক্রমে সহায়তা করলে অপরাধ কমবে বলে মনে করছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর ) সকালে বাঘারপাড়া থানার বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করেন বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আল মামুন।
এসময় তিনি বলেন, অপরাধ প্রতিরোধে এক একটি থানার প্রতিটি এলাকাকে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে বিভক্ত করা হয়েছে। এক একটি বিটের দায়িত্ব দেয়া হয়েছে এক একজন এসআই ও এএসআইকে। তার সঙ্গে থাকবেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। জনসাধারণের সঙ্গে এরা আন্তরিকভাবে সেবা করার চেষ্টা করবে। জনসাধারণ তাদের সহায়তা করলে অপরাধ সংগঠিত হওয়ার আগেই প্রতিরোধ করা সম্ভব হবে।সপ্তাহে নির্দিষ্ট দিনে একজন উপপরিদর্শকসহ পুলিশসদস্য উপস্থিত থাকবেন।
এলাকার যেকোনো সমস্যা কোনো প্রকার হয়রানি ব্যতিত বিট পুলিশিং অফিসারের কাছে জানাতে পারবে। ইতিমধ্যে আমরা বাঘারপাড়া উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে ও একটি পৌরসভায় পুলিশিং বিট কার্যক্রম শুরু করেছি। এর মাধ্যমে যে কেউ পুলিশের সেবা গ্রহণ করতে পারবেন।বাঘারপাড়ায় পুলিশে নয়টি ইউনিয়ন ও একটি পৌরসভাকে ১২টি বিটে ভাগ করা হয়েছে। পুলিশের সেবা পেতে জনসাধারণকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তার অনুরোধ জানান।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
নতুন সময়/টিআই
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au