প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…
তন্ময় ইসলাম, শরীয়তপুর প্রতিনিধি : সাপ্লাইর পানির পাইপ ফেটে অনবরত পানি পরার এরকম চিত্র দেখা মিললো ডামুড্যা পৌরসভার ৬ নং ওয়ার্ড এর সরকারি পূর্ব মাদারিপুর কলেজের পিছনের রাস্তায়,
সংরক্ষণ এর অভাবে অপচয় হচ্ছে ডামুড্যা পৌরসভার সাপ্লাই লাইন এর পানি।
ইট পাথর দিয়ে পাইপের পানি পরার জায়গা বন্ধ রাখার চেষ্টা করা হয়েছে কিন্তু এতে কী পানি থামে! এই রকম দৃশ্য ডামুড্যা পৌরসভার বিভিন্ন পয়েন্টে পয়েন্টে। এসব লাইনে পানি সাপ্লাই নিয়মিত আছে কিন্তু পানি বন্ধ করার নেই কোনো ব্যবস্থা।
স্থানীয়রা বলেন অনেক অভিযোগ দেওয়া সত্বেও নেই কোনো তদারকি সাপ্লাই লাইন এর কর্মরত কর্মকর্তা দের, পথচারী জামাল মিয়া ও আব্দুল মতিন জানান আমরা যাওয়া আসার পথে প্রায় ৩ থেকে ৪ মাস ধরেই সাপ্লাই লাইন এর পাইপ ফেটে অনবরত পানি বের হতে দেখছি।
এই পানি বের হওয়ার কারনে রাস্তায় কাদা জমে যাচ্ছে এবং পাশেই রয়েছে আবর্জনা স্থুপ ও জয়ন্তী নদীর সাথে সংযুক্ত ড্রেন অাবর্জনা পরিস্কার না করার কারনে পানি ঠিক মতো নিষ্কাশন হচ্ছে না যার কারনে ১২ মাসয়ি দেখা যাচ্ছে বর্ষা প্রায় এক হাটু পানি ওঠে যাচ্ছে রাস্তায় যার কারনে আমাদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে খুবয়ি অসুবিধা হচ্ছে।
নাম প্রকাশ না করে অনেকেই বলেন, কেউ পানি পায়, কেউ আবার পায় না। নদীর ওপারে দুই ওয়ার্ডের অংশে পানি যাওয়ার নেই কোন ব্যবস্থাই। বড় ব্রিজ নামের ব্রিজের ওপর দিয়ে যে লাইনটি গিয়েছে তাও মাঝখান দিয়ে কাটা, এতে করে ওপারে পানি যাচ্ছে না সাধারন মানুষ সাপ্লাই লাইন এর পানি সংযোগ থেকে বিচ্ছিন্ন হচ্ছে।
স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au