সারাদেশ

সাপাহারে পূণর্ভবা নদী ভাঙন রোধে পাড়ে বাঁধ নির্মাণের দাবী

  • 9:41 am - October 14, 2020

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট নদী ভাঙন রোধে পাড়ে বাঁধ নির্মাণের দাবী জানিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার এসংক্রান্ত একটি লিখিত আবেদনের প্রেক্ষিতে এই দাবি জানানো হয়।

একদল সাংবাদিক সরেজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাগেছে, প্রতি বছর বর্ষাকালে উজান থেকে নেমে আসা ঢলে বলদিয়াঘাট শহীদ শেখ রাসেল সেতুর পূর্ব-দক্ষিন পাড়টিতে ভাঙন শুরু হয়। বিগত ২০ বছরে ভাঙনের কবলে পড়ে রাস্তা, ঘর-বাড়ী ভাঙতে ভাঙতে একটি ওয়াক্তিয়া মসজিদ ও ভিটেমাটিসহ প্রায় ৫০ একর জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ইব্রাহিম হোসেন, এনামুল হক, শফিকুল ইসলাম, নাজমুল হক, সফিকুল ইসলাম, ফজলুর রহমান, রেজুয়ান হোসেন, সেতাবুর রহমান, আতাউর রহমান, মিজান রহমান, আজিজুল ইসলামসহ অন্তত অর্ধশত ঘর-বাড়ী বসতভিটা নদী গর্ভে তলিয়ে যাওয়ায় সর্বস্ব হরিয়ে নিজ গ্রাম ছেড়ে বিভিন্ন স্থানে চলে গেছেন। এই পরিস্থিতি উত্তরণে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপির সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা।

বলদিয়াঘাট গ্রামের বাসিন্দা আলতাস আলী, লুৎফর রহমান, রফিকুল ইসলাম, জাকারিয়া হোসেন, বাদশাহ, শহিদুল ও মনিরুল ইসলাম বলেন, আমরা নদী পাড়ে অধিকাংশ সংখ্যক খেটে খাওয়া দিনমজুর এবং অল্পসংখ্যক কৃষক দীর্ঘ বেশ কয়েক বছর ধরে বসবাস করে আসতেছি। এভাবে নদী ভাঙতে থাকলে হয়ত আগামী কয়েক বছরের মধ্যে আমাদেরকে গৃহহারা হয়ে যেতে হবে। বর্তমানে নদী পাড়ে প্রায় শতাধিক পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে যাতে করে বলদিয়াঘাট শহীদ শেখ রাসেল সেতুর পূর্ব-দক্ষিন নদী পাড়ে বাঁধ নির্মান অতিব জরুরি প্রয়োজন হয়ে পড়েছে।

পাতাড়ী ইউপি চেয়ারম্যান মুকুল মিয়া বলেন, এবছর নদী পাড়ে গ্রামটির যে অবস্থা অামরা দেখেছি, তাতে দ্রুত ব্লক দিয়ে বাঁধ নির্মান করা না গেলে অনেক পরিবার চরম বিপদগ্রস্ত হতে পারে। আমরা আশা করছি স্থানীয় সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী সাধান চন্দ্র মজুমদার বিষয়টি সমাধানে সুদৃষ্টিতে দেখবেন।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au