সারাদেশ

”আমি যে কটা দিন বেঁচে থাকি আমার চুলগুলোকে কাটবে না”

  • 6:38 am - October 14, 2020
”আমি যে কটা দিন বেঁচে থাকি আমার চুলগুলোকে কাটবে না”

আমি যে কটা দিন বেঁচে থাকি আমার চুলগুলোকে কাটবে না আচ্ছা মা
দুরন্ত কৈশোরের উচ্ছ্বলতা ফিকে হয়েছে। দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঠাই হয়েছে হাসপাতালের বিছানায়।

আগে তার চুলগুলো অনেক বড় ছিল। তবে ক্যান্সার আক্রান্ত হওয়ার পর মা জোর করে অর্ধেক চুল কেটে দিয়েছে, এই নিয়েই মায়ের উপর অভিমান করেছে মেয়েটি।

রোগ নিয়ে খানিক অভয় দিতেই হেসে উঠলো। বলল কলেজে যাব, দেখুন কি কপাল এসএসসি পাস করলাম কিন্তু করোনার কারণে কলেজেই যেতে পারলাম না। বন্ধুদের সাথে কতদিন দেখা হয়নি!

কথাগুলো বলছিল চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার সদাবরী গ্রামের হেদায়েতুল্লাহ ও রোকেয়া দম্পতির জৈষ্ঠ কন্যা হিরা আক্তার।

গত এক মাস আগে তার শরীরে বাসা বাঁধে দুরারোগ্য ব্যাধি লিউকেমিয়া (এক ধরনের ব্লাড ক্যান্সার)। প্রথমে সিরাজগঞ্জ মেডিকেল হয়ে বর্তমান অবস্থান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে। বি-ব্লকের তিন তলায় অবস্থিত শিশু হেমাটোলজি বিভাগের পেইং বেড এর এক নম্বর বিছানায়।

৬ ফুট বাই ৩ ফুট বিছানায় এখন কাটছে হীরার দিন রাত্রি‌। সেখানেই পার হচ্ছে অশ্রু সজল জননী রকিয়া খাতুনের অপেক্ষার প্রহর।

সাংবাদিক পরিচয় শুনে জননী অবলীলায় বলে গেল জীবনের আদ্যোপান্ত। একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি ক্লাস ফাইভে পড়ে। বেসরকারি কিন্টারগার্ডেনের শিক্ষক পিতার সংগ্রাম করে বেঁচে থাকার গল্প, ক্যান্সার চিকিৎসা সেখানে বিলাসিতায় বটে।
আমি চলে আসার সময় জননী হাত ধরে বলল, তুমিতো সাংবাদিক, কত উচ্চশ্রেণীর লোকের সাথে তোমার ওঠাবসা আছে। দেখো না বাবা আমাদের জন্য কিছু করতে পারো কি?
সকল সহৃদয়বান ব্যাক্তির সাহায্য কামনা করছি।

যোগাযোগ- ০১৭১৬ ০৫১৫০০
সাহায্য পাঠাতে
বিকাশ, নগদ (ব্যক্তিগত নাম্বার) ০১৯১৬ ৩৩ ৭৫ ৮৪।
রকেট,০১৯১৬ ৩৩ ৭৫ ৮৪+৭
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
মোঃ আমজাদ হোসেন
কুষ্টিয়া শাখা, হিসাব নম্বর
২০৫ ০১৩ ৩০২ ০৩৫ ০৬৪ ১৩
রাউটিং নাম্বার-১২৫৫ ০০৯৪৮

 

 

নতুন সময়/টিআই

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au