অর্থনীতি

২০২০ সালে বাংলাদেশে ৩.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস

  • 5:36 pm - October 13, 2020
২০২০ সালে বাংলাদেশে ৩.৮% প্রবৃদ্ধির পূর্বাভাস

আন্তর্জাতিক : বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ২০২০ সালে ৩ দশমিক ৮ শতাংশ হতে পারে। মঙ্গলবার আইএমএফের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকে প্রকাশিত প্রতিবেদনে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

এর আগে এপ্রিল মাসে আইএমএফ বলেছিল, এ বছর দেশে ২ শতাংশ প্রবৃদ্ধি হতে পারে। ঠিক ছয় মাস পরের পূর্বাভাসে প্রবৃদ্ধি আরও বাড়িয়ে দিল দাতা সংস্থাটি।

সোমবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে আইএমএফ-বিশ্বব্যাংকের ভার্চ্যুয়াল যৌথ বার্ষিক সভা শুরু হয়েছে। সভার অংশ হিসেবে আজ আইএমএফ ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক প্রকাশ করেছে। আইএমএফের প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ সংবাদ সম্মেলন করে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন।

আইএমএফ অবশ্য অর্থবছর ধরে নয়, পঞ্জিকাবর্ষ ধরে অর্থাৎ জানুয়ারি-ডিসেম্বর সময় ধরে প্রবৃদ্ধির পূর্বাভাস দেয়। এবার পঞ্জিকাবর্ষ ধরে হিসাবটি করলেও তা বেশ গুরুত্বপূর্ণ। কারণ, বিশ্বব্যাপী করোনার মূল আঘাত ২০২০ সালে জুড়েই পড়েছে। সামনের তিন মাসে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

আইএমএফের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ২০২২ সালে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি বেড়ে ৪ দশমিক ৪ শতাংশ হবে। ২০২৩ সালে তা ৭ দশমিক ৩ শতাংশে উন্নীত হবে। এর মানে, মোটামুটি করোনার আগের ফিরে যেতে আরও দুই বছর অপেক্ষা করতে হবে।

এর গত সপ্তাহে বিশ্বব্যাংক চলতি অর্থবছরে (২০২০–২১) ১ দশমিক ৬ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে। বাংলাদেশের অর্থবছর শুরু হয় জুলাই মাসে, শেষ হয় জুন মাসে।

আইএমএফের প্রতিবেদন অনুযায়ী, ২২টি দেশে জিডিপি ইতিবাচক প্রবৃদ্ধি হবে। বাকি সব দেশের জিডিপি সংকুচিত হবে, প্রবৃদ্ধি নেতিবাচক হবে। যুক্তরাষ্ট্র, ভারত, জার্মানি, যুক্তরাজ্য, জাপানের মতো বড় অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধি নেতিবাচক হবে বলে মনে করছে এই দাতা সংস্থা।

বড় অর্থনীতির দেশগুলোর মধ্যে একমাত্র চীনের প্রবৃদ্ধি ১ দশমিক ৯ শতাংশ হতে পারে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের প্রবৃদ্ধি মাইনাস ১০ দশমিক ৩ শতাংশ হতে পারে। এ ছাড়া সারা বিশ্বের গড় জিডিপি প্রবৃদ্ধি মাইনাস ৪ দশমিক ৪ শতাংশ হওয়ার পূর্বাভাস দিয়েছে দাতা সংস্থাটি।

এই শাখার আরও খবর

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর আওয়ামী লীগ-যুবলীগের হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদকঃ কুমিল্লার মুরাদনগরে চুরির প্রতিবাদ করায় প্রবাসীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুক্রবার (২৪ জানুয়ারি) ভুক্তভোগী ওই প্রবাসীর ওপর হামলাকারীদের আইনের আওতায় আনার…

তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি

নিজস্ব প্রতিবেদক:  আলামিন ইসলাম তুহিনের নেতৃত্বে চৌগাছা উপজেলা ছাত্রদলের বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জানুয়ারি) এই বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এতে বর্ণাঢ্য মিছিলে উপস্থিত…

কৃষকরা যাতে বৈষম্যের শিকার না হয় সেজন্য তারেক রহমান দেশের কৃষকদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন: ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব 

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও যশোর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব বলেছেন, কৃষকরা…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

অপহৃত ব্যাংক কর্মকর্তার মুক্তিতে ২০ লাখ টাকা চেয়েছে কুকি চিন: র‌্যাব

ঢাকা: বান্দরবানে অপহৃত সোনালী ব্যাংক কর্মকর্তা নিজাম উদ্দিনের ৩৬ ঘণ্টা পরেও উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে তার মুক্তিতে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি…

শতকোটি টাকার দুর্নীতি: সপরিবারে ফাঁসছেন সাবেক ব্যাংক কর্মকর্তা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক:  জমি কেনার নামে অবৈধ শতকোটি টাকা বৈধ করার চেষ্টা করেছেন আলোচিত বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই বাচ্চু। এ কাজে তাকে সহযোগিতা করেছেন…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au