আন্তর্জাতিক

ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বাসঘাতকদের ইতিহাস ক্ষমা করবে না

  • 5:30 pm - October 13, 2020
ফিলিস্তিনি জাতির প্রতি বিশ্বাসঘাতকদের ইতিহাস ক্ষমা করবে না

ঢাকা: ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন- হামাসের পলিটব্যুরো প্রধান ও সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়া বলেছেন, যেসব আরব দেশ স্বজাতীয় ফিলিস্তিনি জনগণের প্রতি বিশ্বাসঘাতকতা করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছে ইতিহাস তাদের ক্ষমা করবে না।

তিনি মিডল ইস্প আই’কে দেয়া এক সাক্ষাৎকারে আবারো তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন। হানিয়া বলেন, যেসব আরব দেশ দখলদার শক্তির সঙ্গে হাত মিলিয়েছে তারা অবশ্যই পরাজিত হবে কারণ, দখলদার ইসরাইলকে তাদেরকেও ছাড়বে না।

হামাস নেতা বলেন, “ইহুদিবাদীদের দীর্ঘমেয়াদি পরিকল্পনা সম্প্রসারণকামী চেতনা নিয়ে গড়ে উঠেছে। তারা মধ্যপ্রাচ্যে একটি বৃহত্তর ইসরাইল প্রতিষ্টা করতে চায়। আমরা আমিরাতি, বাহরাইনি বা সুদানিদেরকে এই সম্প্রসারণকামী পরিকল্পনা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে দেখতে চাই না। ইতিহাস তাদের ক্ষমা করবে না, তাদের জনগণ তাদের ক্ষমা করবে না এবং মানবিক আইনেও তারা ক্ষমা পাবে না।”

গত ১৫ সেপ্টেম্বর আমেরিকার মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কথিত শান্তি চুক্তিতে সই করেছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। ফিলিস্তিনের সাধারণ জনগণ এবং সেখানকার বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা ইসরাইলের ও আরব দেশগুলোর সম্পর্ক স্বাভাবিকীকরণের চুক্তিকে ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে উল্লেখ করেছেন।

এই শাখার আরও খবর

মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ, কর্মীদের রেমিট্যান্সের জোয়ার! রিজার্ভের পালে হাওয়া–

নিজস্ব প্রতিবেদক: মালয়েশিয়ায় দক্ষ শ্রমিক পাঠানোর জন্য উন্মুখ হয়ে আছে বাংলাদেশ। এই শ্রমিকরা স্বল্প খরচে মালয়েশিয়া যেতে পারলে সেখানকার শ্রমিক সংকট নিরসন ও তাদের অর্থনীতিতে…

১০৩ বিলিয়ন ডলার বিদেশি ঋণ রেখে গেছে আওয়ামী সরকার

ঢাকা: আওয়ামী সরকারের শাসন আমলে বাংলাদেশ বিদেশি ঋণে রেকর্ড ভেঙেছে। গত জুন মাস শেষে বিদেশি ঋণ ছাড়িয়েছে ১০৩ বিলিয়ন ডলার। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের…

ফারাক্কার ১০৯ গেট খুলল ভারত, বন্যাঝুঁকিতে বাংলাদেশের যেসব জেলা

ঢাকা: ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার জেরে ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দিয়েছে ভারত। সোমবার (২৬ আগস্ট) গেট খুলে দেয়া হয়। এতে একদিনে বাংলাদেশে ঢুকবে…

বাংলাদেশকে উল্টো ক্রিকেট শেখাল যুক্তরাষ্ট্র

ক্রীড়া; র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধান ১০। গুটি কয়েক টেস্ট খেলুড়ে দেশের মধ্যে র‍্যাঙ্কিংয়ের পার্থক্যে স্পষ্ট দুই দলের শক্তির ব্যবধানও। যুক্তরাষ্ট্রে আবার ক্রিকেট প্রচলন…

গরমে মরছে মুরগি, ক্ষতির মুখে খামারিরা

অর্থনীতি : চলমান তীব্র দাবদাহে বিপাকে পড়েছেন দেশের পোলট্রি খামারিরা। ঈদের পর থেকে শুরু হওয়া এই তাপপ্রবাহে হিট স্ট্রোকের কারণে প্রতিদিন তাদের মুরগি মারা যাচ্ছে।…

ভিসা ছাড়াই ওমরাহ করতে পারবেন বাংলাদেশিরা : সৌদি রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান জানিয়েছেন, সাউদিয়া এয়ারলাইন্সে ট্রানজিটের যাত্রী হয়ে বাংলাদেশের নাগরিকরা ভিসা ছাড়াই সৌদি আরবে পবিত্র…

যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা নিয়ে বাংলাদেশ চিন্তিত নয়: আল জাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় সংসদ নির্বাচন যেন অবাদ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয় তার জন্য বাংলাদেশকে চাপে রেখেছে ওয়াশিংটন। শুধু তাই নয়…

ব্রিকস সম্মেলন এজেন্ডা বাস্তবায়নই এবারের আয়োজনের মূল লক্ষ্য

ঢাকা: এজেন্ডা বাস্তবায়নকে গুরুত্ব দিয়ে দক্ষিণ আফ্রিকায় শুরু হয়েছে ১৫তম ব্রিকস সম্মেলন। এবারের আয়োজনে সবচেয়ে বেশি জোর দেয়া হবে, উন্নয়শীল দেশগুলোতে জোটটির রাজনৈতিক এবং অর্থনৈতিক…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au