সারাদেশ

জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

  • 11:44 am - October 09, 2020
জিটিসি কর্তৃক মধ্যপাড়া খনি শ্রমিকদের সন্তানদের শিক্ষা উপবৃত্তি প্রদান

মেহেদী হাসান উজ্জ¦ল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের পার্বতিপুর উপজেলার মধ্যপাড়া পাথর খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি’র উদ্যোগে খনি শ্রমিকদের সন্তানদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান ও খনি এলাকাবাসীর জন্য বিনামুল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার বেলা ৩ টায় মধ্যপাড়া পাথর খনির সন্মুখে অবস্থিত জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) এর সমাজ কল্যাণ সংস্থা জিটিসি চ্যারিটি হোম কার্যালয়ে পাথর খনির শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত ৫২ জন সন্তানদের মাঝে এই শিক্ষা উপবৃত্তি প্রদান করা হয়েছে।

মধ্যপাড়া পাথর খনি এলাকাবাসীর জন্য সামজিক কার্যক্রমের অংশ হিসেবে চ্যারিটি হোম থেকে খনি শ্রমিকদের উচ্চ শিক্ষায় অধ্যায়নরত সন্তানদের মধ্য হতে শিক্ষা উপবৃত্তির জন্য নির্বাচিত ৫২ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপবৃত্তির অর্থ প্রদান করা হয়। শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে উপবৃত্তির অর্থ তুলে দেন জিটিসি’র নির্বাহী পরিচালক মোঃ জাবেদ সিদ্দিকী।

এর পরে ননএমপিও ভুক্ত মধ্যপাড়া মহাবিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য বিগত মাসের আর্থিক সহায়তার ধারাবাহিকতার অংশ হিসেবে চলতি অক্টোবর মাসের জন্য কলেজ অধ্যক্ষের হাতে আর্থিক অনুদানের চেক প্রদান করেন জিটিসি’র নির্বাহী পরিচালক।এসময় জিটিসি’র নির্বাহী পরিচালক বলেন,মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীদের জন্য উক্ত চ্যারিটি হোম থেকে সপ্তাহে ৫ দিন বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ দেওয়া হবে।

এসময় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জিটিসি’র চীফ অব সিকিউরিটি এন্ড ওয়েল ফেয়ার জনাব , মেজর এম এ রাজ্জাক, পি বি জি এম এস, জি+(অব ঃ), হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ শাহাবুদ্দিন শাহ, হরিরামপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান শাহ , জিটিসি’র উপ-মহাব্যবস্থাপক মুস্তাক আহম্মেদ খাঁন, এ,জে,এম আব্দুল ওয়াহেদ, মোঃ জাহিদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিক বৃন্দ ।

জানা গেছে, মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা, রক্ষনাবেক্ষন এবং উৎপাদন কাজে নিয়োজিত দেশীয় একমাত্র মাইনিং কোম্পানী জার্মানীয়া কর্পোরেশন লিমিটেড ও বেলারুশ কোম্পানী ট্রেস্ট এস এস এর যৌথ প্রতিষ্ঠান জার্মানীয়া ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) তাদের অধীনে কর্মরত খনি শ্রমিক সহ সংশ্লিষ্ট এলাকাবাসীর মাঝে সেবামূলক এবং সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মধ্যপাড়া পাথর খনির এলাকাবাসীর জন্য বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে সমাজ কল্যাণ সংস্থা “জিটিসি চ্যারিটি হোম” স্থাপন করা হয়েছে ।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au