আন্তর্জাতিক

আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ: শান্তি আলোচনায় বসতে পুতিনের আমন্ত্রণ

  • 5:13 am - October 09, 2020

ক্রমেই ভয়াবহ রূপ নিচ্ছে আজারবাইজান-আর্মেনিয়া যুদ্ধ। বিতর্কিত ভূখণ্ড নাগার্নো-কারাবাখ নিয়ে নতুন করে যুদ্ধে জড়ায় এই দুই দেশ। ইতোমধ্যে দুই সপ্তাহ হয়ে গেছে এই যুদ্ধের। কিন্তু যুদ্ধ বিরতি নিয়ে সমঝোতায় পৌঁছতে পারেনি তারা। এমন অবস্থায় রাশিয়ার মধ্যস্থতায় শান্তি আলোচনায় বসতে যাচ্ছে আজারবাইজান ও আর্মেনিয়া। দেশ দুটির পররাষ্ট্র মন্ত্রীকে শুক্রবার মস্কোয় আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

ক্রেমলিন থেকে প্রকাশিত এক বিবৃতিতে পুতিন এই শাস্তি আলোচনার ডাক দিয়েছেন বলে এএফপি’র খবরে বলা হয়েছে। মানবিক কারণে এই যুদ্ধ থামানো উচিত বলে মনে করেন রুশ প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হয়েছে, “রাশিয়ার প্রেসিডেন্ট মানবিক কারণে নাগার্নো-কারাবাখে যুদ্ধ বন্ধের আহ্বান জানাচ্ছেন, যাতে মৃতদেহগুলো এবং বন্দীদের বিনিময় করা যায়। আজারবাইজান ও আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ৯ অক্টোবর মস্কোয় আমন্ত্রণ জানানো হচ্ছে।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ শাস্তি আলোচনার মধ্যস্থতা করবেন বলে পুতিন জানিয়েছেন। আলোচনার এই উদ্যোগ নিতে বৃহস্পতিবার রাতে আজারবাইজান ও আর্মেনিয়ার নেতৃবৃন্দের সঙ্গে পুতিনের দফায় দফায় ফোনালাপ হয়েছে বলে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে।

তবে মস্কোর এই আহ্বানে বিবাদমান দেশ দুটির শীর্ষ পর্যায়ে কূটনীতিকেরা সাড়া দিয়েছেন কি-না এ ব্যাপারে পরিষ্কার কোনো মন্তব্য পাওয়া যায়নি।

নাগার্নো-কারাবাখ আজারবাইজানের মধ্যে অবস্থিত হলেও আর্মেনীয় নৃগোষ্ঠীর লোকজন অঞ্চলটি নিয়ন্ত্রণ করে আসছে। আর আর্মেনিয়া তাদেরকে সমর্থন দিচ্ছে। ১৯৯০ দশকে যুদ্ধের মধ্য দিয়ে অঞ্চলটি আজারবাইজান থেকে বিচ্ছিন্ন হলেও এই অঞ্চলটিকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি কোনো দেশ।

অঞ্চলটি নিয়ে ৯০ এর দশকে থেকে আজারবাইজান ও আর্মেনিয়া বেশ কয়েকবার যুদ্ধে জড়ালে সেখানে প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়। তুমুল যুদ্ধের পর ১৯৯৪ সাল যুদ্ধ বিরতিতে ছিল দেশ দুটি।

বিরোধপূর্ণ নাগার্নো-কারাবাখ নিয়ে ২৭ সেপ্টেম্বর ফের যুদ্ধে জড়ায় আর্মেনিয়া-আজারবাইজান। এবার যুদ্ধে নামা নিয়ে উভয় পক্ষই একে-অপরকে দোষারূপ করছে।

আজারবাইজান-আর্মেনিয়ার যুদ্ধের ফলে এখন পর্যন্ত ২৯০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে ৪৭ জনের বেশি সাধারণ নাগরিক।

এই যুদ্ধে আজারবাইজানকে সমর্থন দিচ্ছে প্রতিবেশী তুরস্ক। অন্যদিকে যুদ্ধ বন্ধ করতে আজারবাইজান ও আর্মেনিয়াকে আহ্বান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলো।

এই শাখার আরও খবর

তিতুমীর কলেজে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িততে শিবিরের ব্যানার দিয়ে ডাকতে গেলেই বাঁধা দেয় সাধারণ শিক্ষার্থীরা বাঁধে সংঘর্ষ!

>তিতুমীর কলেজে শিবিরের ব্যানার টানাতে সাধারণ শিক্ষার্থীরা বাঁধা দিলেই হামলা, পরে ছাত্রদের রক্ষায় পাশে দাঁড়াইলে ছাত্রদলের সঙ্গে বাঁধে সংঘর্ষ!  > প্রথমে শিবির সাধারণ শিক্ষার্থীদের উপর…

স্বৈরাচার আওয়ামী লীগের দোসর রংধনু গ্রুপের অত্যাচারে অতিষ্ঠ ব্যবসায়ী রাইসুল

নিজস্ব প্রতিবেদক: দখল হওয়া রেস্টুরেন্ট ফেরত চাইতে গিয়ে একের এক মিথ্যা মামলা ও হয়রানি শিকার হয়েছেন ব্যবসায়ী রাইসুল ইসলাম জুয়েল। তার দাবি, ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন

নিউজ ডেস্ক : বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত জনাব সাইদা শিনিচি কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি (সিআইএস) এবং ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট দ্বারা পরিচালিত হাকিমপাড়া ক্যাম্প-১৪ প্রাথমিক স্বাস্থ্যসেবা…

স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া

*স্বাবলম্বিতার উদাহরণ: ঈদের উদ্যোগ “রাজনীতির পাশাপাশি স্বাবলম্বী হওয়া জরুরি প্রশংসায় ভাসছে ছাত্রদল নেতা সুজন মিয়া নিজস্ব প্রতিবেদক নেতৃত্ব শুধু রাজনীতিতেই সীমাবদ্ধ নয়, বরং প্রকৃত নেতা…

সিলেটে বিএনপি নেতার শেল্টারে ছিনতাই সিন্ডিকেট!

নিজস্ব প্রতিবেদক  সিলেটে এক বিএনপি নেতার বিরুদ্ধে চিনি চোরাচালান নিয়ন্ত্রন, চুরি, ডাকাতি ও ছিনতাইকারী,অটোরিকশা চালকদের শেল্টার দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাধারণ…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে তিতুমীর কলেজ ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক /কলেজ প্রতিনিধি  শিক্ষাপ্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচারের দাবিতে “March for Justice কর্মসূচি পালন করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। পূর্ব ঘোষিত এ…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au