সারাদেশ

রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ নিখোঁজ

  • 3:46 pm - October 08, 2020

লিয়াকত,রাজশাহী ব্যুরো : রাজশাহীতে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে।পরিবারের সদস্যদের দাবি তিনি মানসিক ভারসাম্যহীন।

যানা যায়, নিখোঁজ গৃহবধূ বোয়ালিয়া মডেল থানাধীন মোন্নাফের মোড় এলাকার আলীর মেয়ে ও নগরীর মিরের চক এলাকার বাসিন্দা নাইমুল ইসলাম নাইমের স্ত্রী এস এ জীবন নেশা রুকু (২৫)।

এই ঘটনায় আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বোয়ালিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ডাইরী সূত্রে জানা গেছে,বোয়ালিয়া থানাধীন মিরের চক এলাকার বাসিন্দা মৃত নজরুল ইসলামের ছেলে নাইমুল ইসলাম নাইমের সাথে গৃহবধূ এস এ জীবন নেশা রুকুর বিবাহ হয়। দীর্ঘদিন ধরে তারা সংসার করে আসছিলেন বর্তমানে তাদের ঘরে একটি সন্তান ও রয়েছে। গত (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে কাউকে কিছু না বলে গৃহবধূ এস এ জীবন নেশা রুকু বাসা থেকে বের হয়ে চলে যায়। তারপর থেকে এখন পর্যন্ত তার কোন সন্ধান মেলেনি।

নিখোঁজ গৃহবধুর স্বামী নাইমুল ইসলাম নাইম তাদের নিকট আত্নয় স্বজনদের বাড়িসহ বিভিন্ন স্থানে অনেক খোজাখুজি করলে ও তার কোন সন্ধান পাওয়া যায়নি। নিরুপায় হয়ে আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) বোয়ালিয়া মডেল থানায় একটি (জিডি-৩৮৮) সাধারণ ডাইরী করেন।

এ বিষয়ে,জানতে চাইলে নিখোঁজ গৃহবধূর স্বামী জানান, কাউকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে যাওয়ার পর থেকে আজ পর্যন্ত তার কোন সন্ধান পাইনি। আমার সকল আত্মীয় স্বজনের বাড়িতে খোজাখুজি করে কোথাও না পেয়ে থানায় সাধারণ ডায়েরী করেছি আশা করি থানা পুলিশের মাধ্যমে তাকে খুজে পাওয়া যাবে। আমি যেকোন ভাবে আমার স্ত্রীকে ফিরে পেতে সকলের সহযোগিতা চাই।

এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নিবারন চন্দ্র বর্মন বলেন, জীবন নেশা রুকু নামের এক গৃহবধূ নিখোঁজ হয়েছেন। এ ব্যাপারে তাঁর স্বামী একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ গৃহবধূকে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au