সারাদেশ

ফুলবাড়ীতে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা, সবজির দামও বৃদ্ধি

  • 10:57 am - October 08, 2020

মেহেদী হাসান উজ্জ্বল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ। একই সাথে পাল্লা দিয়ে কেজি প্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে আলু পেঁয়াজ ও সবজির দামও।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফুলবাড়ী পৌর শহরের সবজির বাজারে গিয়ে দেখা যায় প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজি দরে। অথচ এক-দু’দিন আগেও কাঁচা মরিচ খুছরা বাজারে বিক্রি হয়েছে ১২০ টাকা থেকে ১৪০ টাকা কেজি দরে। এছাড়া একদিনের ব্যবধানে প্রতি কেজি আলুর দাম বৃদ্ধি পেয়েছে ১০ টাকা। গত বুধবার যে আলু ৪০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে, সেই আলু প্রতি কেজি বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে। প্রতি কেজি পেঁয়াজ (দেশি) বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১২০ টাকা। অথচ গত বুধবার প্রতি কেজি পেঁয়াজের মূল্য ছিল ৮০ টাকা থেকে ১০০ টাকা। এছাড়া একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে করলা, বেগুন মুলা ঢেঁড়সসহ অনান্য সবজির দামও।
সবজির খুচরা বিক্রেতারা বলছেন পাইকারী বাজারে আমদানী কম ও মূল্য বেশি হওয়ায় তারা বেশি দামে বিক্রি করছেন।
সবজির পাইকারী বাজারে গিয়ে দেখা যায় সেখানে চাহিদার তুলুনায় আলু পিয়াজসহ সবজির আমদানী অনেক কম। পাইকারী বিক্রেতারা বলছেন অতিরিক্ত বৃষ্টিপাতের কারনে কাঁচা মরিচসহ করলা বেগুনসহ সবজির গাছ মরে গেছে, এই কারনে বাজারে সবজির আমদানী কমে গেছে, দামও বৃদ্ধি পেয়েছে।
ব্যবস্যায়ীরা বলেন পিয়াজের এলসি আমদানী বন্ধ হওয়ায় পিয়াজের দাম বৃদ্ধি পাওয়া শুরু করেছে। তারা বলেন এক শ্রেনীর অসাধু মজুদদার ফুলবাড়ীসহ আশপাশের কোল্ডষ্টোরেজে প্রচুর পরিমান আলু মজুদ রাখলেও, সেই আলু বাজারে ছাড়ছেনা, যার ফলে দিন দিন আলুর মূল্য বৃদ্ধি পেতে শুরু করেছে।
এদিকে হঠাৎ সবজিসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যর দাম বৃদ্ধি পাওয়ায়, বিপাকে পড়েছে খেটে খাওয়া নি¤œ আয়ের মানুষ। তাঁরা বলছেন সারা দিনে যে আয় হয, তা দিয়ে তারা পরিবারের চাহিদা অনুযায়ী খাদ্য যোগাড় করতে পারছেনা। এতে সংসার পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে তাদের।
এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খায়রুর আলম সুমন এর নিকট জানতে চাইলে তিনি বলেন অচিরে অসাধু ব্যবস্যায়ী ও মজুদদারদের বিরুচ্ছে অভিযান চালিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। এবং একই সাথে সবজির পাইকারী ও খুছরা বিক্রেতারা যাতে ভোক্তাদের ক্রয় মূল্য ও বিক্রয় মুল্য নিশ্চিত করে সেই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

এই শাখার আরও খবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা সেলিম রেজা প্রকাশিত সংবাদের প্রতিবাদ সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমে প্রকাশিত “সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধর ও…

এমপির নাম ভাঙিয়ে নূরপুরে শিপন বাহিনীর তাণ্ডব: ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নূরপুর রিকাবী বাজার এলাকায় নব্য এক সন্ত্রাসী বাহিনীর হাতে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। মুন্সীগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কামরুজ্জামান রতনের…

মনিরুলের রুম থেকে ২৫ কোটি টাকা লুট প্রধান অভিযুক্ত এখন ডিএমপির প্রভাবশালী কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমনে ব্যয় করার জন্য গত ২০২৪ সালের ৩ আগস্ট শেখ হাসিনার কাছ থেকে ২৫ কোটি টাকা এনে নিজের কক্ষে রেখেছিলেন…

কোনাবাড়ী থানা পুলিশের রোষানলে পড়ে মামলায় ফাঁসানোর অভিযোগ, পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা!

* পুলিশ, সোর্স, ও কথিত সাংবাদিক মিলে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মামলায় ফাঁসিয়ে নগদ অর্থ ডাকাতি, জুলাই বিপ্লবের পর বিচারের দাবিতে ক্ষতিপূরণের মামলা করেও হয়রানির শিকার ভুক্তভোগী!…

বনানী থানা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মিশুর নেতৃত্বে ইফতার বিতরণ

> বনানী থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে ইফতার বিতরণ নিজস্ব প্রতিবেদক স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সভাপতি শেখ ফরিদ ও সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনীর নির্দেশনায় বনানী…

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সেহরি বিতরণ

নিজস্ব প্রতিবেদক বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ…

আছিয়ার মৃত্যুতে যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের শোক প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: মাগুরায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন শিশু আসিয়া। বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১টার দিকে সে শেষ নিশ্বাস ত্যাগ করে। তার…

ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট: রোহিঙ্গাদের মাঝে মাহে রমজান উপলক্ষ্যে বিশেষ খাদ্য দ্রব্য বিতরণ

নিজস্ব প্রতিবেদক : Maybank Islamic Berhad অর্থায়নে MERCY Malaysia, ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্ট ও কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি হাকিমপাড়ার স্থানীয় জনসাধারণ এবং ক্যাম্প-১৪ এর বলপূর্বক বাস্তচ্যুত…

স্বত্ব © নতুন সময় - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | Proudly Developed by @SSB it.au